ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
বাংলাদেশি নারী ও তার স্বামী। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুরে একটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হেনস্তার শিকার হয়েছে এক বাংলাদেশি নারী। জানা যায়, মৃত স্বামীর চিকিৎসার বকেয়া ৩৫.৭৯ লাখ রুপি পরিশোধ না করায় আট দিন মরদেহসহ তার পাসপোর্টও আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।

২৬ বছর বয়সী এই বাংলাদেশি নারী বলেন, চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর পর টাকা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ৮ দিন হেনস্তা করে, পরে বাংলাদেশ হাইকমিশনের সহায়তা চান তিনি। শেষ পর্যন্ত শনিবার স্বামীর মরদেহসহ পাসপোর্টও বুঝে পান তিনি।

নওগাঁর ২৬ বছর বয়সী তানজিলা ইসলাম আশা ‘টাইমস অব ইন্ডিয়া’ কে জানান, তার স্বামী মোহাম্মদ আবদুল হাকিম শাবুজ (৩২) বাংলাদেশের একজন চুক্তিভিত্তিক সরকারি শিক্ষক। কিডনির চিকিৎসার জন্য গত ৫ সেপ্টেম্বর তারা বেঙ্গালুরু যান। পরদিন তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শাবুজকে ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেওয়া হয়।

আশা জানান, পরবর্তী কয়েক দিনে শাবুজের একাধিক চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। সংক্রমণ দেখা দেওয়ায় ১৪ সেপ্টেম্বর তার ডান পা কেটে ফেলতে হয়। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে তিনি মারা যান।

আশা বলেন, ‘চিকিৎসার সময় হাসপাতাল কর্তৃপক্ষ যখনই টাকা চেয়েছে, তখন কিস্তিতে মোট ৭.৫ লাখ রুপি পরিশোধ করেছি। স্বামীর মৃত্যুর পর মরদেহ কীভাবে বাংলাদেশে নিয়ে যাব, তা নিয়ে চিন্তা করছিলাম। তখন হাসপাতাল কর্তৃপক্ষ ৩৫.৭৯ লাখ রুপি পরিশোধ করতে বলে এবং টাকা না দিলে মরদেহ হস্তান্তর করা হবে না বলে জানায়।’

তিনি অভিযোগ করেন, পরিশোধ করা ৭.৫ লাখ রুপির কোনো রসিদ হাসপাতাল তাকে দেয়নি। এমনকি চিকিৎসার সম্ভাব্য ব্যয় বা বকেয়া টাকার বিষয়েও আগে তাকে কিছু জানানো হয়নি।

আশা বলেন, ‘আমি পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। আট দিন মরদেহ আটকে রাখার পাশাপাশি আমার পাসপোর্টও রেখে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাই এবং সহায়তার জন্য বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করি। শেষ পর্যন্ত শনিবার বকেয়া শূন্য দেখিয়ে তারা মরদেহ হস্তান্তর করে।’

পশ্চিমবঙ্গের বাসিন্দা ও শাবুজের বন্ধু মোহাম্মদ মোক্তাদির হোসেন তার পরিস্থিতির কথা জানতে পেরে বেঙ্গালুরু যান। তিনি জানান, স্থানীয় কয়েকজন কর্মীর সহায়তায় শুক্রবার আশা তার পাসপোর্ট ফেরত পান এবং মরদেহ দেশে নেওয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি বলেন, আগে পরিশোধ করা ৭.৫ লাখ রুপি ছাড়া আশা আর কোনো অর্থ দেননি।

যোগাযোগ করা হলে মণিপাল হাসপাতালের এক কর্মকর্তা শনিবার মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তবে আশার অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

পরে এক বিবৃতিতে হাসপাতাল জানায়, শাবুজ গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে অক্সিজেনের ঘাটতি ধরা পড়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তার হৃদ্‌যন্ত্র দুবার বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকরা তাকে পুনরুজ্জীবিত করেন। পরে তাকে ইসিএমও ও ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়।

হাসপাতাল আরও জানায়, পরীক্ষায় শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট ও রক্তনালিতে বাধা ধরা পড়ার পর ৯ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে পালমোনারি থ্রম্বোএন্ডার্টেরেকটমি করা হয়। হাসপাতালের ভাষ্য, নিবিড় পরিচর্যা ও সার্জারি দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ১৮ সেপ্টেম্বর ২০২৬ শাবুজ তার অসুস্থতার কাছে হার মানেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ
রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানসহ দুই শতাধিক মার্কিন সেনা ভারতে এসেছেন। মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে তারা দেশটিতে এসেছেন বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
ভারতে ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটার হিসেবে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বার্ষিক হালনাগাদ প্রক্রিয়া থমকে আছে।
২০২৪ সাল থেকে ভোটার তালিকায় জেন-জিদের যুক্ত করছে না ভারত 
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
দুই বাচ্চাকে জড়িয়ে ধরেই না ফেরার দেশে হাতি, ছবি ভাইরাল
আরও পড়ুন
ভারতে হঠাৎ যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর চড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
ভারতে ভয়াবহ দুর্যোগ, নিহত ৫৬