ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে একটি বিজ্ঞাপনের বিলবোর্ডকে মূল সড়কের রাস্তা ভেবে তাতে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক।

রোববার (১৮ অক্টোবর) সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

জানা গেছে, দেরাদুনের আশারোড়ি অংশে ঘটা এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। কারণ হিসেবে উঠে এসেছে রাস্তার পাশের বিভ্রান্তিকর ওই বিলবোর্ডটির নাম, যেখানে গত কিছুদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিলবোর্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে এবং এর নকশা বা অবস্থান নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তবে পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে কি না- এমন কোনো অকাট্য প্রমাণ বা যোগসূত্র এখনো মেলেনি।

উল্লেখ্য, এক্সপ্রেসওয়ের ওই নির্দিষ্ট অংশে গত এক মাসেই অন্তত চার থেকে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকরির সাক্ষাৎকারে নারীকে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
চাকরির সাক্ষাৎকারে এক নারীকে তার পারিবারিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছেন মানবসম্পদ বিভাগের (এইচআর) এক প্রতিনিধি।
চাকরির সাক্ষাৎকারে নারীকে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
ভারতের উত্তর প্রদেশে টাকার বিনিময়ে দেড় মাস বয়সি সন্তানকে বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রাতের খাবারে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ
দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
ভারতের আহমেদাবাদ থেকে হায়দরাবাদগামী একটি উড়োজাহাজে বোমা থাকার কথা বলে আতঙ্ক ছড়িয়েছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী। 
দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
ভারতে পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক
ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর পর একই রাতে ভয়াবহ আরেকটি দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে।
ভারতে পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক
আরও পড়ুন
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী
চাকরির সাক্ষাৎকারে নারীকে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী, অতঃপর...
একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ