ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া নতুন ঝড়টি শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে নতুন একটি ঝড় তৈরি হয়েছে। এটি শক্তি বাড়িয়ে সপ্তাহান্তে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে উপসাগরীয় উপকূলসহ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপসাগরে ‘ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন’ নামে একটি নিম্নচাপ তৈরি হয়। মেক্সিকোর উষ্ণ সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় এটি বুধবারের (৭ অক্টোবর) শুরুতেই ক্রান্তীয় ঝড়ে রূপ নিতে পারে। এরপর বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।

ঝড়টি ক্রান্তীয় ঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ইসাইয়াস’। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস মডেলও এখন প্রায় একমত যে, ঝড়টি উত্তর দিকে এগিয়ে এ সপ্তাহের শেষ দিকে মেক্সিকো উপসাগরের উপকূলীয় এলাকায় পৌঁছাতে পারে।

তবে ঝড়টির নাম যা-ই হোক বা এটি ঘূর্ণিঝড়ে পরিণত হোক কিংবা না হোক, এ সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহের শুরুর দিকে উপসাগরীয় উপকূল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি কিছু পূর্বাভাসে বলা হয়েছে, এই ঝড়ের আর্দ্রতা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ওহাইও উপত্যকা ও যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও পৌঁছাতে পারে।

তবে ঝড়টি কখন উপকূলে পৌঁছাবে, কতটা শক্তিশালী হবে এবং স্থলভাগে এর প্রভাব কতটা ভয়াবহ হবে—এসব বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কিছু পূর্বাভাসে শুক্রবার সন্ধ্যা থেকেই প্রভাব শুরু হওয়ার কথা বলা হলেও অন্যগুলোতে সপ্তাহান্তের পরবর্তী সময়ের কথা বলা হয়েছে।

ঝড়ের আশঙ্কায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস মঙ্গলবার (৬ অক্টোবর) ২৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল ও বিগ বেন্ড অঞ্চলে সম্ভাব্য ভয়াবহ আবহাওয়ার প্রভাব মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় ও সম্পদ পাওয়া যাবে।

এদিকে চলতি ২০২৬ সালের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুম শেষ হতে আর দুই মাসেরও কম সময় বাকি। ১ জুন মৌসুম শুরুর পর এখন পর্যন্ত আটটি নামযুক্ত ঝড় তৈরি হয়েছে। চলতি মৌসুম শেষ হবে ৩০ নভেম্বর।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবার তুলনামূলক বেশি ঝড়ের তৎপরতার পেছনে এল নিনোর প্রভাব থাকলেও আটলান্টিক অঞ্চলে এখন পর্যন্ত তেমন সক্রিয়তা দেখা যায়নি।

আবহাওয়াবিদদের মতে, নামযুক্ত ঝড়ের তালিকায় ‘আই’ দিয়ে শুরু হওয়া ঝড়গুলো আটলান্টিক অঞ্চলে সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে থাকে এবং এ ধরনের অনেক ঝড়ের নাম পরবর্তী সময়ে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এর মধ্যে ২০২২ সালের ইয়ান, ২০২১ সালের আইডা, ২০১৭ সালের ইরমা ও ২০১১ সালের আইরিন উল্লেখযোগ্য। ২০০৮ সালে আইকে নামটি তালিকা থেকে বাদ দেওয়ার পর তার পরিবর্তে ‘ইসাইয়াস’ নামটি যুক্ত করা হয়। আটলান্টিকের ঝড়ের নামের তালিকা প্রতি ছয় বছর পরপর পরিবর্তন করা হয়।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
যুক্তরাষ্ট্রের শিকাগোতে এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ এ সড়কের নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ এর আনুষ্ঠানিক অনুমোদন দেয়।  বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (পূর্বনাম সিয়ার্স টাওয়ার) পাশে।  সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এই স্থাপনার সামনে সড়কটির নামকরণের ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের এই উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান। এই প্রকল্পে উদ্যোক্তা টিমের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর প্রেসিডেন্ট শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভুইয়া ও অফিস সম্পাদক শাকির ভুইয়া।  শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার আমি দীর্ঘদিন ধরে লালন করে আসছি, এই দুটি উদ্যোগ তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এই সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে সড়কের নাম ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন