ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

যে কারণে এবার বাড়ছে কনডমের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম

ইরান যুদ্ধের প্রভাব এবার পড়তে যাচ্ছে কনডমের দামে। বিশ্বের শীর্ষ কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠান মালয়েশিয়ার ‘কারেক্স বারহাদ’ ২০ থেকে ৩০ শতাংশ দাম বাড়ানোর পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রয়াটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গোহ মিয়াহ কিয়াত রয়াটার্সের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে দাম আরো বাড়তে পারে।

তিনি বলেন, পরিস্থিতি নিঃসন্দেহে খুবই নাজুক ও খরচ অনেক চড়া। এই মুহূর্তে বাড়তি খরচের বোঝা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

ফেব্রুয়ারির শেষদিকে ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর থেকেই সিন্থেটিক রাবার, নাইট্রাইল, প্যাকেজিং সামগ্রী, অ্যালুমিনিয়াম ফয়েল ও সিলিকন তেলের মতো কাঁচামালের দাম হু হু করে বাড়ছে। ইরান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য থেকে পেট্রোকেমিক্যাল প্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় এই উৎপাদন সংকট তৈরি হয়েছে।

একদিকে সরবরাহ কমছে, অন্যদিকে বিশ্বজুড়ে কনডমের চাহিদা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গোহ মিয়াহ কিয়াত জানান, অনেক উন্নয়নশীল দেশে বর্তমানে কনডমের পর্যাপ্ত মজুত নেই। হাজার হাজার পণ্যবাহী জাহাজ সমুদ্রে আটকে থাকায় সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা এই সংকটকে আরো ঘনীভূত করছে।

কারেক্স বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ডিউরেক্স ও ট্রোজানের মতো ব্র্যান্ডের পাশাপাশি ব্রিটেনের এনএইচএস এবং জাতিসংঘের বৈশ্বিক সহায়তা কর্মসূচিতেও পণ্য সরবরাহ করে।

ফলে কনডমের দাম বাড়লে বৈশ্বিক পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিগুলো বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়বে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ওই টিকটকারের নাম মুহাম্মদ আনসার জাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মিস্টার পাতলো’ নামে পরিচিত।
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আরও পড়ুন
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
এলপিজির দামে ফের বড় লাফ