ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় খাইবার পাখতুনখাওয়ার কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের কেন্দ্রীয় মসজিদে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলাকারীরা সরাসরি মসজিদের গেটে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই গাড়িটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় সাধারণ মুসল্লিরা জুমার নামাজের জন্য সেখানে জড়ো হয়েছিলেন।

হামলার ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে হামলাকারীরা। এতে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে এখনো উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছিল।

জার্মান বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয় হাসপাতালে ১৫টির মতো মরদেহ এবং অন্তত ৫০ জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে। কোহাতের স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, আহত ব্যক্তিদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী এই নৃশংস হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে টিটিপি বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী ও বেসামরিক স্থাপনায় এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজে সংঘর্ষের ঘটনায় এবার ভারতের হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে আর্ন্তজাতিক সমুদ্রসীমা পাহারা দেওয়ার সময় ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ধেয়ে আসা ড্রোন হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান।
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোটের পরিধি আরও বাড়ানো হতে পারে। অভিন্ন নীতিতে বিশ্বাসী নতুন যেকোনো দেশকে এই জোটে স্বাগত জানানোর পথ খোলা রাখা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া
সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল। 
মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নির্বাচনি উত্তেজনার জেরে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে।
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?
আরও পড়ুন
এবার পাকিস্তানের চাপে ভারত, দুই জাহাজের সংঘর্ষে নতুন উত্তেজনা
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান শাসিত কাশ্মীরে কী ঘটছে?