ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে ধেয়ে আসা ড্রোন হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান।

খাজা আসিফ বলেন, মক্কা চুক্তির অংশীদার হিসেবে পাকিস্তান নিজেদের দায়িত্ব পালন করবে। খোদ পবিত্র মক্কায় হামলা হওয়ায় চুক্তিটি সক্রিয় করার মোক্ষম সময় এসেছে বলে তিনি মনে করেন।

তিনি হুতি বাহিনীকে কঠোর সতর্কবার্তা দিয়ে আরও বলেন, পরবর্তীতে যদি আবারও মক্কায় হামলার চেষ্টা হয়, তবে পাকিস্তান আর চুক্তি সক্রিয় করার অপেক্ষা করবে না। ধর্মীয় ও পবিত্র স্থান রক্ষা করাকে নিজেদের পবিত্র দায়িত্ব হিসেবে দেখে ইসলামাবাদ।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মক্কা নগরীর দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন ধেয়ে আসে। তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ধ্বংস করে দেয়।

সৌদি আরব এই ড্রোন হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ অভিযোগ অস্বীকার করে জানান, তাদের লক্ষ্যবস্তু কেবল সৌদি আরবের সামরিক ও জ্বালানি খাত; কোনো ধর্মীয় বা পবিত্র স্থাপনায় তারা কখনও হামলা চালায় না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ওই টিকটকারের নাম মুহাম্মদ আনসার জাট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘মিস্টার পাতলো’ নামে পরিচিত।
টিকটক তারকার মেহেদি অনুষ্ঠানে উপচে পড়া ভীড়, পদদলিত হয়ে বহু হতাহত
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তার ছেলে সুলাইমান খান।
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান
আরও পড়ুন
আবারও সৌদিতে সতর্কতা জারি
সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে
সৌদি আরবে হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, ঘটনা কী
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে