ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ডেলসি রদ্রিগেজের ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত’ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার গ্রহণে একটি অন্তর্বর্তীকালীন দলের সঙ্গে কাজ করবে তার প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানিয়েছে, শনিবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব তথ্য জানান।

ভেনেজুয়েলার ভেতরে কারা এই অন্তর্বর্তী দলের অংশ হবেন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন।

ট্রাম্পের দাবি, রদ্রিগেজ এখন ‘আমেরিকা যা চাইবে’ তাই করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার ভাই জর্জ রদ্রিগেজ দেশটির জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন।

তবে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে নিজের অস্তিত্ব রক্ষায় তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদম্যাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর ডেলসি রদ্রিগেজই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা যিনি প্রকাশ্যে কথা বলেছেন। এক বিবৃতিতে তিনি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর জীবনের নিরাপত্তা ও বর্তমান অবস্থার প্রমাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি প্রমোদতরীতে তেলের ট্যাংকারের ধাক্কায় অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নদীতে প্রমোদতরীতে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার শুরুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল প্রশাসন। 
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা চাপা থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে।
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আরও পড়ুন
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম