ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ডোনাল্ড ট্রাম্প : ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন না এবং মৃত্যুর পর স্বর্গে যেতে চান। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের ‘ষাট মিনিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দ্বিতীয় মেয়াদে একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরা ৮০ বছর বয়সী ট্রাম্পকে মৃত্যু ও নশ্বরতার বিষয়ে প্রশ্ন করেছিলেন সিবিএস সংবাদদাতা রস ডাউথাত।

মৃতুর পর কী ঘটে বলে মনে করেন—এমন প্রশ্নের জবাবে কিছুটা থেমে প্রেসিডেন্ট বলেন, ওয়েল, আমি আশা করি আমাকে স্মরণ করা হবে।

ট্রাম্প আরও বলেন, ওয়েল, আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাই। আমি আশা করি। আমি নরকে যেতে চাই না।

স্বর্গে প্রবেশ করতে হলে জেমস কোমি বা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক শত্রুদের ভালোবাসতে ও ক্ষমা করতে হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন যে তিনি তাদের ক্ষমা করতে পারবেন না।

ট্রাম্প বলেন, উত্তরটি হলো— না। আমি সৎ হতে চাই, না।

তিনি আরও বলেন, আমি সম্ভবত এটি করতে পারব না, না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং সর্বদা করব।

সাক্ষাৎকারের একপর্যায়ে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে আসা সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি।

প্রথম ও দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার সময় অত্যন্ত দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, তারা ইউএফও সম্পর্কে কিছু অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

পাইলটদের প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি খুব একটা বিশ্বাসী নই, তবে আমি ওভাল অফিসে প্রথম মেয়াদে এবং কিছুটা দ্বিতীয় মেয়াদে এমন বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে বৈঠক করেছি যারা সত্যিই ভালো, কঠিন মানুষ। এরা এমন কেউ নন যাদের আপনি ষড়যন্ত্র তাত্ত্বিক বলবেন। তারা এর অর্থও বোঝে না।

ট্রাম্প আরও যোগ করেন, কিন্তু তারা দুর্দান্ত, দুর্দান্ত পাইলট। তরুণ, সুদর্শন। তাদের সুন্দর, চমৎকার চুলে ছাঁট রয়েছে। আমি তাদের মতো চুল কাটতে পছন্দ করব। তারা নিখুঁত দেখতে, টম ক্রুজের মতো। … তারা পাতলা, জানেন তো, খুব পাতলা এবং সবকিছু। এবং … তারা আসল জিনিস। এবং তারা আমাকে এমন কিছু কথা বলেছে যা খুবই অদ্ভুত।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে বিবিসির বিরুদ্ধে আনা অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক। বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন।  আদেশে বিচারক জানান, বিবিসির সম্পাদিত (এডিটেড) ভিডিওর কারণে ট্রাম্পের সুনাম ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। পাশাপাশি ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের বিষয়টি সংবাদমাধ্যমটির জানা ছিল কিংবা তাদের তা জানা উচিত ছিল—ট্রাম্পের এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে অভিযোগের সত্যতা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আদালত। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার আগে দেওয়া ট্রাম্পের একটি ভাষণের একটি ভিডিও প্রচারকে কেন্দ্র করে মামলাটি করা হয়। ট্রাম্পের দাবি, ভাষণের দুটি পৃথক অংশ জুড়ে দিয়ে বিবিসি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেনো ধারণা তৈরি হয় তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। অথচ ভিডিওতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানানো তার বক্তব্যের একটি অংশ বাদ দেওয়া হয়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’য় ভিডিওটি প্রচারিত হয়েছিল। ওই নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। এদিকে আদালতের আদেশকে নিজের জন্য ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। অন্যদিকে, আদালতের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বিবিসি। তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে মামলায় নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ভিডিও সম্পাদনায় বিভ্রান্তিকর উপস্থাপনার বিষয়টি স্বীকার করে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তবে মানহানির অভিযোগ মেনে নেয়নি সংবাদমাধ্যমটি। গেল বছরের ডিসেম্বরে ফ্লোরিডার আদালতে দায়ের করা মামলায় অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন ট্রাম্প। আরটিভি/এসআর
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 
শীত মৌসুমে বাড়ি গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার আবেদন শুরু হয়েছে।
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে স্ত্রীকে হত্যার অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রমোদতরীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যবহৃত ওষুধ পরীক্ষা করতে আসামিপক্ষের আইনজীবীদের বাধা দিচ্ছে রাজ্য কর্তৃপক্ষ।
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
আরও পড়ুন
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
হোয়াইট হাউসের প্রেস সচিব হতে ইউএফসি প্রধানকে ট্রাম্পের প্রস্তাব