ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
ফাইল ছবি

চলতি অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে জানানো হয়েছে এ তথ্য। খবর জিও নিউজের।

নোটিশে বলা হয়েছে, দেশীয় শ্রমিক সংকটের কারণে যেসব নিয়োগকর্তা গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তার লক্ষ্যেই এই অতিরিক্ত ভিসা দেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন শিল্পখাতে দেওয়া ৬৬ হাজার মৌসুমি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, হোটেল–রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সি–ফুড প্রক্রিয়াজাতকরণ খাতের মতো শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং একইসঙ্গে বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেন। তবে, শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ–২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল।

মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে নির্মাণ ও আতিথেয়তা খাতে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে।

অন্যদিকে, অভিবাসী কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে, এসব ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে। ফেডারেল রেজিস্টার জানায়, অতিরিক্ত এইচ–২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন আইনে এবার ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন একটি আইন কার্যকর হওয়ার পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের (মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা- আইসিই) বিরুদ্ধে করা মামলায় সংশোধনী এনেছেন তিন মার্কিন নাগরিক।
নতুন আইনে এবার ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা 
যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর হার কমেছে ৪০ শতাংশ
যুক্তরাষ্ট্রে চলতি বছর চাকরি হারানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর হার কমেছে ৪০ শতাংশ
কাঠগড়ায় নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি, ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার!
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত আইভি লিগ প্রতিষ্ঠান কর্নেল ইউনিভার্সিটিতে যৌন নিপীড়নের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া প্রায় ৩৫ শতাংশ ছাত্রী ক্যাম্পাসে থাকা অবস্থায় জোরপূর্বক বা অসহায় অবস্থায় যৌন নিপীড়নের শিকার হয়েছেন। সম্প্রতি রাজ্য-নির্দেশিত ‘২০২৫ সার্ভে অব সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড রিলেটেড মিসকন্ডাক্ট’ শীর্ষক জরিপে এই তথ্য উঠে এসেছে। অন্যদিকে, স্নাতক পড়ুয়া ছাত্রদের মধ্যে এই হার ৮ শতাংশ। এর পাশাপাশি, ২০২৪ সালে এক ছাত্রীকে জোরপূর্বক মাদক খাইয়ে চি ফি (Chi Phi) ফ্র্যাটার্নিটির সদস্যদের বিরুদ্ধে যে সংঘবদ্ধ ধর্ষণের (গ্যাং রেপ) অভিযোগ উঠেছিল, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা।  গত মার্চে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের এক সারসংক্ষেপ প্রতিবেদনে জানানো হয়, যৌন নিপীড়ন রোধে দীর্ঘ সময় ধরে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ক্যাম্পাসে এই ধরনের অপরাধের হার এখনও উদ্বেগজনকভাবে বেশি।  এসব ঘটনার অধিকাংশের সাথেই অ্যালকোহল বা মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে। সমীক্ষা অনুযায়ী, সাধারণ ছাত্রীদের (২৯%) তুলনায় ফ্র্যাটার্নিটি বা সোরোরিটি-সংশ্লিষ্ট ছাত্রীদের (৫২%) যৌন নিপীড়নের শিকার হওয়ার হার অনেক বেশি।  অর্ধেক ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার সময় তারা সচেতন থাকলেও অ্যালকোহল বা মাদকের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে নিজেদের রক্ষা করার মতো অবস্থায় ছিলেন না। এদিকে, টম্পকিন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন চলতি সপ্তাহে জানিয়েছেন, ২০২৪ সালের ১৯ অক্টোবরের ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তারা নতুন করে অপরাধমূলক তদন্ত শুরু করতে যাচ্ছেন এবং বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করবেন। সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রী (যার ছদ্মনাম ‘জেন ডো’ ব্যবহার করা হয়েছে) একটি দেওয়ানি মামলা দায়ের করার পর বিষয়টি নতুন করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।  যদিও ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ওঠার তিন দিনের মধ্যেই অভিযুক্ত সাত সদস্যকে বহিষ্কার করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটির তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল। আরটিভি নিউজ/এসআর
কাঠগড়ায় নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি, ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার!
মহাকাশে বাবা, সন্তানের জন্ম হবে পৃথিবীতে 
স্পেসএক্স-এর ক্রু ১৩ মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত হয়েছে, যার মধ্যে এমন একজন মহাকাশচারীও রয়েছেন যিনি ৬ মাসের এই অভিযানে তার তৃতীয় সন্তানের জন্মের সময় উপস্থিত থাকতে পারবেন না। 
মহাকাশে বাবা, সন্তানের জন্ম হবে পৃথিবীতে 
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল যুদ্ধজাহাজের বহর নিয়ে মোতায়েন থাকবে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী।
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
মার্কিন ভিসাপ্রত্যাশী বিদেশি সাংবাদিকদের স্যোশাল মিডিয়ার প্রোফাইল যাচাই শুরু
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা