ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গৃহঋণের সুদহার ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বৈশ্বিক বন্ডের সুদহার বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে আবাসন খাতে ঋণের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি সপ্তাহে দেশটিতে ৩০ বছরমেয়াদি নির্দিষ্ট সুদহারের গৃহঋণের গড় হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ, যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

মার্কিন গৃহঋণ দানকারী সংস্থা ফ্রেডি ম্যাকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে এই সুদহার ছিল ৬ দশমিক ৭১ শতাংশ। ৬ দশমিক ৭৬ শতাংশের এই হার ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে সরকারি বন্ডের দীর্ঘমেয়াদি সুদহার বাড়তে থাকায় এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে গৃহঋণের বাজারে।

উচ্চ সুদহারের কারণে ফ্লোরিডাসহ বিভিন্ন রাজ্যে বাড়ি বিক্রির গতি ইতিমধ্যে কমতে শুরু করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের (এনএআর) হিসাবে, আগস্টে যুক্তরাষ্ট্রে বিদ্যমান বাড়ি বিক্রি জুলাইয়ের তুলনায় ২ শতাংশ কমে বার্ষিক ভিত্তিতে ৩৯ লাখ ৮০ হাজার ইউনিটে নেমে এসেছে। এটি ২০২৫ সালের জুনের পর সর্বনিম্ন বিক্রির রেকর্ড।

বিক্রি কমলেও আবাসন বাজারে বাড়ির দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে না। আগস্টে বিদ্যমান বাড়ির মধ্যম বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ২৯ হাজার ১০০ ডলার, যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেশি। এ নিয়ে টানা ৩৮ মাস ধরে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ির দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

এনএআরের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইউন জানান, সুদের হার চড়া থাকলেও কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধির কারণে বাজারে কেনাবেচা পুরোপুরি থমকে যায়নি। চলতি বছরের প্রথম আট মাসে নতুন প্রায় ৬ লাখ ৪৩ হাজার কর্মসংস্থান তৈরি হওয়া এবং আগস্টে ৩ দশমিক ১ শতাংশ মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে আবাসন খাতে এখনো চাহিদা বজায় রয়েছে।

তবে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং বৈশ্বিক বন্ড মার্কেটের অস্থিতিশীলতা গৃহঋণের বাজারকে চাপে রাখছে। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, সামনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পলিসি সুদহারবিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত আবাসন খাতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুটি মাথাবিশিষ্ট বিরল এক কচ্ছপছানার সন্ধান পাওয়া গেছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপটির জন্মগত শারীরিক অস্বাভাবিকতা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বর্তমানে কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে।
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ধর্ষণের ৩৪ বছর পর অপরাধীকে শনাক্ত করেও তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেনি পুলিশ।
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অ্যামাজনের প্রাইম সেবার কিছু গ্রাহককে এবার সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
বিমানের টিকিট কিনতে এবার অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) একসঙ্গে ব্যবহারের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইনস।
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
আরও পড়ুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ