ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম
সান ফ্রান্সিসকোর মিশন ক্রিক এলাকায় পানির ওপর ভাসমান বিক্রির জন্য তোলা বাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভাসমান একটি বাড়ি বিক্রির জন্য তোলা হয়েছে। বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ডলার। মিশন ক্রিক এলাকায় ওরাকল পার্কের কাছে থাকা মাত্র ২০টি ভাসমান বাড়ির একটি এটি। স্থানীয় পরিবারগুলোর মধ্যে এসব বাড়ি সাধারণত প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতবদল হয়। ফলে প্রকাশ্য বাজারে এমন বাড়ি বিক্রির ঘটনা খুবই বিরল।

বাড়িটির মালিক টাইসন গ্রাহাম। তিনি ২০০২ সালে মাত্র ২ লাখ ২৫ হাজার ডলারে হাউসবোটটি কিনেছিলেন। তখন এটি ছিল ৪০ ফুটের একটি নৌযান, সঙ্গে ছিল ৪০ ফুটের নোঙর করার জায়গা। সামনে ও পেছনে দুটি ডেক থাকলেও তখন বাড়িটির আয়তন ছিল ৩০০ বর্গফুটেরও কম।

শিকাগোর বাসিন্দা গ্রাহাম পরে নিজের শ্রম ও পরিকল্পনায় বাড়িটির ব্যাপক পরিবর্তন করেন। দীর্ঘ সময় ধরে কাজ করে ছোট নৌযানটিকে প্রায় ১ হাজার ৯০০ বর্গফুটের একটি আবাসিক বাড়িতে রূপ দেন। বর্তমানে বাড়িটিতে রয়েছে তিনটি শয়নকক্ষ ও তিনটি বাথরুম।

হাউসবোটটি তৈরির সময় গ্রাহামের পরিকল্পনায় দুটি আলাদা আবাসিক ইউনিট রাখার ব্যবস্থা ছিল। ওপরের তলাটি আলাদা ভাড়ার ইউনিট হিসেবে এবং নিচের তলাটি নিজের বসবাসের জন্য রাখার পরিকল্পনা করেছিলেন তিনি।

পরে ওপরের তলার আলাদা ইউনিটটি পরিবর্তন করে বড় মূল শয়নকক্ষে পরিণত করা হয়। সেখানে রয়েছে একটি বাথরুম ও বড় পোশাক রাখার কক্ষ। ফলে বর্তমানে পুরো বাড়িটিই একটি বড় আবাসিক ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মিশন ক্রিক এলাকায় থাকা ভাসমান বাড়িগুলোর মধ্যে প্রকাশ্য বাজারে বিক্রির ঘটনা খুবই কম। গ্রাহামের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র তিনটি হাউসবোট প্রকাশ্য বাজারে বিক্রির জন্য উঠেছে। তার বাড়িটিও সেই বিরল তালিকায় রয়েছে। বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ডলার।

তবে বাড়িটি কিনতে হলে শুধু বিক্রয়মূল্য দিলেই হবে না। মালিককে প্রতি মাসে নোঙর করার জায়গার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। গ্রাহামের দাবি, এই খরচ সান ফ্রান্সিসকো শহরের অধিকাংশ আবাসন মালিক সমিতির মাসিক ফির চেয়েও কম।

পানির ওপর ভাসলেও বাড়িটিতে স্থলভাগের বাড়ির মতোই স্বাভাবিকভাবে বসবাস করা যায় বলে জানিয়েছেন গ্রাহাম। তার মতে, পানির ওপর থাকার কারণে বাড়িটিতে আলাদা কোনো বিশেষ ব্যবস্থা বা নিয়মের প্রয়োজন হয় না। তবে প্রবল বাতাসে বাড়িটি দুলতে শুরু করলে তখনই বোঝা যায়, এটি পানির ওপর ভাসমান একটি বাড়ি।

এই বাড়ির সঙ্গে গ্রাহামের দীর্ঘদিনের অনেক স্মৃতিও জড়িয়ে আছে। নৌকায় করে ফেরি ভবনের কৃষকের বাজারে যাওয়া এবং চ্যানেল স্ট্রিট এলাকার মানুষের সঙ্গে কাটানো সময় তিনি মিস করবেন বলে জানিয়েছেন।

প্রায় ২৫ বছর ধরে এই এলাকায় বসবাস করেছেন গ্রাহাম। বর্তমানে তার বাড়ি সানোমা কাউন্টিতে। শহরের জীবন থেকে দূরে গিয়ে অবসর জীবনের পরবর্তী সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নিজের সিদ্ধান্তের কারণও জানিয়েছেন গ্রাহাম। তিনি কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও নেই, যে ভবিষ্যতে বাড়িটির দায়িত্ব নিতে পারে। কয়েক বছর আগে অবসর নেওয়ার পর এখন জীবনের পরবর্তী অধ্যায়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে হাউসবোটটি বিক্রি করছেন তিনি।

সূত্র: সিবিএস


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
আরও পড়ুন
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী
কয়েদিরা যা পারেনি, তা-ই করে দেখাল এক বন্য কোয়োট!