ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৯১ বছর বয়সে দুর্গম ‘অ্যাপালেচিয়ান ট্রেইল’ জয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

বয়স ৯০ পেরোলেই যেখানে দৈনন্দিন চলাফেরা করাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে হয়, সেখানে ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ও দুর্গম অ্যাপালেচিয়ান ট্রেইল পাড়ি দিয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ডেল স্যান্ডার্স।

পাহাড়, জঙ্গল আর খাড়া ঢালের ৩ হাজার ৫৩০ কিলোমিটার বা ২ হাজার ১৯৩ মাইল দীর্ঘ এই বিপৎসংকুল পথ পাড়ি দিয়ে তিনিই এখন সবচেয়ে প্রবীণ ব্যক্তি।

গত বছরের ৬ সেপ্টেম্বর পশ্চিম ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে জর্জিয়ার স্প্রিঙ্গার মাউন্টেন হয়ে এই ট্রেইলের বিভিন্ন অংশ পেরান স্যান্ডার্স।

এরপর গত ৩১ আগস্ট মেইন অঙ্গরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কাটাহডিনে পৌঁছে তিনি তার এই অভিযান শেষ করেন। এক বছরের মধ্যে সম্পূর্ণ ট্রেইল পাড়ি দেওয়ার এই অর্জনকে ‘থ্রু-হাইক’ বলা হয়।

তবে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া স্যান্ডার্সের জন্য মোটেও সহজ ছিল না। যাত্রা পথে তাকে অন্তত ৭১ বার হোঁচট খেয়ে পড়তে হয়েছে। এর মধ্যে ছয়বার আঘাত একটু বেশিই পেয়েছিল এবং একবার তাকে হাসপাতালেও যেতে হয়েছিল।

এমনকি চূড়ান্ত গন্তব্য বা চূড়ার মাত্র ২০০ গজ দূরেও তিনি শেষবারের মতো আছাড় খেয়েছিলেন। কিন্তু কোনো বাধাই তার অদম্য মনোবল দমাতে পারেনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ৮২ বছর বয়সে স্যান্ডার্স প্রথমবার এই ট্রেইল পাড়ি দিয়ে রেকর্ড গড়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালে তারই বন্ধু এম জে ইবারহার্ট ৮৩ বছর বয়সে সেই রেকর্ড ভেঙে দেন। হারানো রেকর্ড নিজের করে নিতেই স্যান্ডার্স আবার এই কঠিন যাত্রায় নামেন।

রেকর্ড গড়ার পর ডেল স্যান্ডার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, পাশাপাশি আমার সাপোর্ট টিমকে ও সেসব মানুষকে ধন্যবাদ, যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন। মানুষ যখন আপনার যত্ন নেয় এবং ট্রেইলে নানাভাবে আপনাকে সহায়তা করে, তখন দুর্গম পথের পাথরগুলো আর কোনো বিষয়ই মনে হয় না।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান ক্যাথলিক ধর্মীয় নেতা আর্চবিশপ (খ্রিস্টধর্মের উচ্চপদস্থ ও প্রধান একজন ধর্মযাজক) টিমোথি ব্রগলিও ফোর্ট হুডে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা চিকিৎসক নাসির আবদুল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার সমালোচনা করেছেন।
‘সন্ত্রাসীদের মতো হতে চাই?’, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার নিয়ে তোপ 
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও জরুরি চিকিৎসা পেতে দেরি হয়েছে ক্রিস্টা পাইকের।
মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ, বাঁচার পরও জরুরি চিকিৎসায় দেরি!
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
আরও পড়ুন
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার 
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা
গাড়ি চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সেরা শহর কোনগুলো, জেনে নিন
ছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমান