ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ির গুলিতে নিহত মেয়ে জামাই 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
ক্যালিফোর্নিয়ার ডাবলিনে গুলিতে নিহত জোনাথন ম্যাকিনসি এবং হত্যার অভিযোগে আটক তার ৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। অভিযুক্ত ওই দম্পতির দুজনেরই বয়স ৭৭ বছর। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ডাবলিন শহরের একটি ক্রীড়া কমপ্লেক্সের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জোনাথন ম্যাকিনসি। তিনি ডাবলিনের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, ডাবলিন ক্রীড়া মাঠের পার্কিং এলাকায় তাকে একাধিকবার গুলি করা হয়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিযুক্ত দম্পতিকে শৌইয়ং ঝাং ও শিলি চেন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। তারা স্বামী-স্ত্রী এবং নিহত ম্যাকিনসির শ্বশুর-শাশুড়ি। তাদের গ্রেপ্তার করে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৮ মিনিটের দিকে এক পুলিশ সার্জেন্ট ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় পার্কিংয়ে একজনকে পড়ে থাকতে দেখেন। একই সময়ে গুলির ঘটনা জানিয়ে জরুরি নম্বরে একাধিক ফোন আসছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম্যাকিনসিকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় কয়েক মিনিটের মধ্যেই কাছাকাছি এলাকা থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা আসাদ রাজাউয়ি জানান, তিনি কাছের একটি বাজার থেকে বের হওয়ার সময় গুলির শব্দ শুনেছিলেন। পরে তিনি পার্কিং এলাকায় একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

তিনি জানান, ওই ব্যক্তির মাথা ও বুক রক্তাক্ত ছিল। তার মেয়ে মাল রাজাউয়ি বলেন, তার বাবা দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে একসঙ্গে হেঁটে চলে যেতে দেখেছিলেন।

ম্যাকিনসিকে কেন গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো কারণ জানায়নি পুলিশ। তদন্তকারীরা ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই এবং সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তাঝুঁকিও নেই।

ম্যাকিনসি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ক্রীড়া বিভাগের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চমক তৈরি করেছে। ডাবলিনে এ ধরনের ঘটনা খুব কমই ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলছে।

সূত্র: এবিসি সেভেন নিউইয়র্ক


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে যে ই-মেইল পাঠানো হয়েছে, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।
‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়ায় ৮৫০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাস।
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া ও অর্থসংকটের কারণে যুক্তরাষ্ট্রে এক বছরে ১ হাজার ১৫৬টি স্কুল বন্ধ হয়ে গেছে।
নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্কুলগুলো
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) নারী হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ
আরও পড়ুন
চিড়িয়াখানায় যাওয়ার পথে গুলিতে প্রাণ গেল ১৭ বছরের কিশোরীর, গ্রেপ্তার দম্পতি
ওহাইওতে মসজিদের পাশে গুলিতে নিহত ১
টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী নিহত