ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

লস অ্যাঞ্জেলেসে জন্মদিনে পার্টির বদলে গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র গড়লেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
মিরিয়াম হারেগোট। ছবি: সংগৃহীত

২১ বছর বয়সে পদার্পণ উপলক্ষে বিলাসবহুল পার্টি বা লাস ভেগাসে ভ্রমণের বদলে সম্পূর্ণ ভিন্ন এক উদ্যোগ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন মিরিয়াম হারেগোট। নিজের বিশেষ দিনটিকে আরও অর্থবহ করে তুলতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্রে গৃহহীনদের জন্য একটি আশ্রয়কেন্দ্র সংস্কার ও চালু করেছেন এই তরুণী।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে মিরিয়াম বলেন, মানুষকে মানবিকতার ছোঁয়া দিতে পেরে দারুণ লাগছে, কারণ বর্তমান বিশ্বে এর বড্ড অভাব। আপনি নিজে সমাজে যে পরিবর্তন দেখতে চান, সেই পরিবর্তনের সূচনা আপনার নিজেকে দিয়েই করা উচিত।

এই আশ্রয়কেন্দ্র চালুর পরপরই মিরিয়াম প্রতিষ্ঠা করেন ‘দ্য প্যাক প্রজেক্ট’ (P.A.C.K. - People Advocating Community Kinship) নামের একটি সংগঠন।

সাউথ সেন্ট্রাল লস অ্যাঞ্জেলেসের একদল তরুণ, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের নিয়ে গঠিত এই সংগঠনটি মূলত গৃহহীন ও সুবিধাবঞ্চিত তরুণদের খাদ্য, বাসস্থান এবং শিক্ষার ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছে।

তাদের এই প্রজেক্টের আওতায় ‘ফিড দ্য হোমিস’ (Feed The Homies) নামের একটি মাসিক উদ্যোগের মাধ্যমে স্কিড রো এলাকায় এ পর্যন্ত হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষকে গরম খাবার পরিবেশন করা হয়েছে।

সমাজ পরিবর্তনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক পদবি, বড় তহবিল বা অনুমোদনের অপেক্ষা না করে মিরিয়াম যেভাবে নিজেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু
টেক্সাসে ডালাস ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল এ সম্প্রসারণ প্রকল্পের প্রথম চারটি গেট চালু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিমানবন্দর কর্তৃপক্ষ ও আমেরিকান এয়ারলাইনস এই অগ্রগতির ঘোষণা দেয়।
ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু
জীবন বাজি রেখে আগুনের ধ্বংসস্তূপে ঢুকলেন প্রতিবেশী, বাঁচালেন ৪ বছরের শিশুকে
মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে আটকে পড়া চার বছরের এক শিশুকে উদ্ধার করতে নিজের জীবন বিপন্ন করেছিলেন প্রতিবেশী কেনার্ড হজ। জ্বলন্ত বাড়ির ধ্বংসস্তূপে খালি হাতে তল্লাশি চালিয়ে শিশুটিকে বের করে আনেন তিনি।
জীবন বাজি রেখে আগুনের ধ্বংসস্তূপে ঢুকলেন প্রতিবেশী, বাঁচালেন ৪ বছরের শিশুকে
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন 
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন 
জাপানে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ, আবেদন শেষ ১ নভেম্বর
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের টোকিও কার্যালয়ে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য।
জাপানে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ, আবেদন শেষ ১ নভেম্বর
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত 
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি।
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত 
আরও পড়ুন
কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন
প্রয়াত স্ত্রীর জন্মদিনে ক্ষমা চেয়ে যা লিখলেন আলভী