ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের নামের বিতর্কে বদলে গেল ৪৯তম কেনেডি সম্মাননার মঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম
ওয়াশিংটনের পটোম্যাক নদীর তীরে অবস্থিত কেনেডি সেন্টার; যেখানে এ বছর সম্মাননা অনুষ্ঠান হচ্ছে না। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বছর কেনেডি সেন্টার সম্মাননা অনুষ্ঠিত হবে অন্য একটি মঞ্চে। ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারের পরিবর্তে শহরের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় আগামী ৭ ডিসেম্বর বসবে ৪৯তম কেনেডি সেন্টার সম্মাননার আসর।

কেনেডি সেন্টারের এক মুখপাত্র শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন এবার মূল ভবনের পরিবর্তে অন্য স্থানে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

এর মধ্যেই কেনেডি সেন্টারের ভবনের নামের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম যুক্ত করা নিয়ে আইনি বিরোধ চলছে। পটোম্যাক নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ভবনটি গত মাসে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের পরিচালনা পর্ষদ।

এর আগে ফেডারেল আদালত ভবনের নাম পরিবর্তন করে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগে বাধা দেন। আদালত বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবনের নাম পরিবর্তন করা যাবে না। কেন্দ্রটির সংস্কারের জন্য কংগ্রেস ২৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ করেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, নিরাপত্তাজনিত সংস্কারকাজের জন্য কেনেডি সেন্টার বন্ধ করা প্রয়োজন। তবে তার বক্তব্য অনুযায়ী, পরিচালনা পর্ষদকে ভবনের নাম পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হলেই সেই সংস্কারকাজ এগিয়ে নেওয়া হবে।

২০২৫ সালের সম্মাননা অনুষ্ঠানেও ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন। সে সময় তিনি ভবনটির নাম ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ করার কথা জানিয়েছিলেন। এরপর ভবনে তার নাম যুক্ত করার কাজ শুরু হয়।

ট্রাম্পের মনোনীত পরিচালনা পর্ষদ পরে সর্বসম্মতভাবে ভবনের নাম পরিবর্তনের পক্ষে ভোট দেয়। বিষয়টি নিয়ে আদালতে আইনি লড়াই শুরু হয়।

১৯৬৪ সালে মার্কিন কংগ্রেস ভবনটিকে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতির উদ্দেশ্যে জাতীয় স্মারক হিসেবে ঘোষণা করেছিল। দেশটির আইনে পরিচালনা পর্ষদকে অন্য কারও স্মৃতিতে কেন্দ্রটিকে স্মারক হিসেবে রূপ দেওয়ার বা ভবনের বাইরের অংশে অন্য কারও নাম যুক্ত করার ক্ষমতা দেওয়া হয়নি।

কেনেডি সেন্টার সম্মাননা ১৯৭৮ সালে চালু হয়। যুক্তরাষ্ট্রের অভিনয়, সংগীতসহ বিভিন্ন পরিবেশনশিল্পে আজীবন অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়।

২০২৬ সালের সম্মাননা প্রাপকদের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে অনুষ্ঠানটি আগামী ৭ ডিসেম্বর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেনেডি সেন্টার।

মূল কেনেডি সেন্টার বন্ধ থাকা এবং ভবনের নাম পরিবর্তন নিয়ে আইনি বিরোধের মধ্যেই এবার প্রথমবারের মতো সম্মাননা অনুষ্ঠানটি অন্য স্থানে আয়োজন করা হচ্ছে।

সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুটি মাথাবিশিষ্ট বিরল এক কচ্ছপছানার সন্ধান পাওয়া গেছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপটির জন্মগত শারীরিক অস্বাভাবিকতা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বর্তমানে কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে।
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ধর্ষণের ৩৪ বছর পর অপরাধীকে শনাক্ত করেও তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেনি পুলিশ।
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অ্যামাজনের প্রাইম সেবার কিছু গ্রাহককে এবার সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
বিমানের টিকিট কিনতে এবার অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) একসঙ্গে ব্যবহারের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইনস।
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
আরও পড়ুন
ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, যা বললেন ট্রাম্প
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প