ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছেন শিভন জিলিস। মাস্কের সঙ্গে চার সন্তানের মা জিলিসের দাবি, কোনো পূর্বাভাস ছাড়াই মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছেদের পরিস্থিতিতে পড়েছেন তিনি।

তবে সম্পর্কের ইতি ঘটলেও মাস্কের প্রতি তার ভালোবাসা, যত্ন ও শুভকামনা অটুট থাকবে বলে জানিয়েছেন জিলিস। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভির।

পোস্টের সঙ্গে মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেন জিলিস। সেখানে তিনি লেখেন, কোনো সতর্কতা ছাড়াই এক সপ্তাহের মধ্যে ভালোবাসা থেকে বিচ্ছেদের পথে যাওয়া কঠিন, তবে কখনো কখনো এমনটাই ঘটে।

মাস্ক তাকে এক্সে আনফলো করার পর জিলিসের এই পোস্ট সামনে আসে। অথচ এর কয়েক দিন আগেও তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গত ২৪ সেপ্টেম্বর মাস্ককে পাঠানো এক বার্তায় জিলিস লিখেছিলেন, সকালের নাশতায় তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ভালোবাসি। জবাবে মাস্কও লিখেছিলেন, আমিও তোমাকে ভালোবাসি।

এরপর মাস্ক তাকে জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে জিলিসকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার কথা তিনি আগে বুঝতে পারেননি। এর তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর, এক্সে ‘নতুন দিন, নতুন জীবন’ লিখে পোস্ট করেন জিলিস।

সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে জিলিস জানান, মাস্কের জীবনের কঠিন সময়ে তিনি ও তাদের সন্তানরা তার জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠেছিলেন। মাস্কের শৈশবের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, তার জীবনে স্থিরতা ও ভালোবাসার অনুভূতি এনে দিতে চেয়েছিলেন তিনি।

জিলিসের ভাষায়, মাস্ককে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। মাস্কের কাছ থেকে জীবনের অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি। সম্পর্ক ভেঙে যাওয়ায় কষ্ট পেলেও তাদের চার সন্তানকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জিলিস।

পোস্টে তিনি লেখেন, আমি কষ্ট পাচ্ছি, তবে ইলনের প্রতি আমার গভীর যত্ন ও ভালোবাসা রয়েছে। তার সুখের জন্য সবসময় শুভকামনা জানাব। ইলন, তোমার যাত্রা শুভ হোক। পৃথিবী তোমাকে পেয়ে ভাগ্যবান।

মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজিউরের জন্ম হয়। ২০২৪ সালে জন্ম নেয় তাদের মেয়ে আর্কাডিয়া। ২০২৫ সালে পরিবারে আসে কনিষ্ঠ সন্তান সেলডন।

উল্লেখ্য, মাস্কের সঙ্গে জিলিসের সম্পর্ক ও সন্তানদের বিষয়টি আগেও আলোচনায় এসেছে। মাস্কের সন্তানদের মধ্যে জিলিসের চার সন্তান রয়েছেন। তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। তাদের প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার মাস্ক মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা যায়। বিভিন্ন নারীর সঙ্গে মাস্কের অন্তত ১৪ সন্তান রয়েছে বলে জানা গেছে।

জিলিসের এই প্রকাশ্য বক্তব্যের পর এখন পর্যন্ত মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
প্রশান্ত মহাসাগরের তীরে প্রায় ৫৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা হাওয়াইয়ের বিখ্যাত প্রাকৃতিক খিলান ‘হোলে সি আর্চ’ অবশেষে ধসে পড়েছে। আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি প্রায় ৯০ ফুট উঁচু এই প্রাকৃতিক স্থাপনা সমুদ্রের ঢেউ ও দীর্ঘদিনের ক্ষয়ের কারণে ভেঙে সাগরে বিলীন হয়েছে।
ভেঙে পড়ল ৫৫০ বছরের পুরোনো ‘হোলে সি আর্চ’
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
বিয়ের জন্য পাত্র খুঁজতে এবার অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। পরিবার, আত্মীয়স্বজন কিংবা ডেটিং অ্যাপের বদলে সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে তিনি তৈরি করেছেন তিন পাতার একটি গুগল ফর্ম।
তরুণীর তৈরি ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম।
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি।
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
আরও পড়ুন
লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ ঘাঁটি বানাচ্ছে স্পেসএক্স
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক 
ইনস্টাগ্রাম ব্যবহার করে মেয়েরা: ইলন মাস্ক
ইসরায়েলকে বিশ্বসেরা দেশ বললেন ইলন মাস্ক