ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জর্জিয়ায় পার্টিতে গুলিতে নিহত ২, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম
জর্জিয়ার ভিয়েনায় এলাকার অনুষ্ঠানে গুলির পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি এলাকার অনুষ্ঠানে গুলির ঘটনায় দুজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ভোরে ভিয়েনা এলাকায় এ ঘটনা ঘটে।

জর্জিয়া তদন্ত ব্যুরো জানায়, স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। ভিয়েনা আটলান্টা থেকে প্রায় দুই ঘণ্টা দক্ষিণে অবস্থিত একটি গ্রামীণ এলাকা।

ঘটনাস্থলেই দুই পুরুষকে মৃত ঘোষণা করা হয়। ডুলি কাউন্টির শেরিফ ক্রেগ পিভি জানান, নিহতরা হলেন করডেলের ২১ বছর বয়সী জ্যাকেভিয়ন জ্যাকসন এবং হকিন্সভিলের ২৩ বছর বয়সী ম্যাকালেব জ্যাকসন।

ডুলি কাউন্টির করোনার ব্রেট ওয়াটস জানান, দুজনের শরীরেই একটি করে গুলির ক্ষত ছিল। তবে শুক্রবার (২ অক্টোবর) নির্ধারিত ময়নাতদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

শেরিফ জানান, চারটি সড়কজুড়ে ওই পাড়ার অনুষ্ঠান চলছিল। সেখানেই গুলির ঘটনা ঘটে। আহত ৩৫ জনকে আশপাশের কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে টহলে ছিলেন। তবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া কঠিন হয়ে পড়ে বলে জানান শেরিফ।

এ ঘটনায় এখনো কাউকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়নি। হামলার কারণও জানা যায়নি। জর্জিয়া তদন্ত ব্যুরো জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নিরাপত্তা নিয়ে ঘটনার পর সেখানে থাকা সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওই ঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচ ব্রিটিশ নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিরাপত্তা শঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার ভুক্তভোগীকে মামলা তুলে নিতে হুমকি 
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃসংঘের সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করা এক নারীকে মামলা তুলে নিতে চাপ দিয়ে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের শিকার ভুক্তভোগীকে মামলা তুলে নিতে হুমকি 
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে ওহাইওকে কেন্দ্রীয় সরকারের সহায়তা দেওয়ার ক্ষেত্রে তিনি কম আগ্রহী থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
ডেমোক্র্যাট জিতলে ওহাইওকে সহায়তা না করার হুমকি ট্রাম্পের
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক
মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছেন শিভন জিলিস। মাস্কের সঙ্গে চার সন্তানের মা জিলিসের দাবি, কোনো পূর্বাভাস ছাড়াই মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছেদের পরিস্থিতিতে পড়েছেন তিনি।
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ইলন মাস্ক
আরও পড়ুন
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী