ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি।।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।

সোমবার (২ নভেম্বর) প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে বিচারক উইলিয়াম সুলিভান এ তারিখ নির্ধারণ করেন।

২০২৩ সালের ২৪ জানুয়ারি পাঁচ বছর বয়সী কোরা, তিন বছর বয়সী ডসন ও আট মাস বয়সী ক্যালানকে ব্যায়ামের কাজে ব্যবহৃত রাবারের ফিতা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ রয়েছে ক্ল্যান্সির বিরুদ্ধে। পরে তিনি নিজেও শোবার ঘরের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইলচেয়ারে চলাচল করছেন।

গত সেপ্টেম্বরে এ মামলার বিচার চলাকালে ১২ সদস্যের জুরি বোর্ডের মধ্যে মতৈক্য না হওয়ায় বিচারক বিচারকার্য বাতিল ঘোষণা করেন। এরপর নতুন করে বিচার শুরু হবে কি না, তা নিয়ে সোমবার আদালতে শুনানি হয়।

ক্ল্যান্সির আইনজীবীরা একই অপরাধে দ্বিতীয়বার বিচার করা যাবে না—এই যুক্তিতে মামলার অভিযোগ বাতিলের আবেদন করেছেন। তাদের দাবি, মতবিরোধে থাকা একমাত্র জুরির সদস্যকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে বাদ দেওয়া যেত। এতে নতুন করে বিচার শুরুর প্রয়োজন হতো না।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ বাতিলের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, আদালতে বিচার চলাকালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভিত্তিতেই বিচার বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা বিবেচনা করতে হবে।

অভিযোগ বাতিল না হলে আগামী ১৬ নভেম্বর পুনর্বিচারের তারিখ নির্ধারণ করা হতে পারে। সোমবার শুনানিতে বিচারক ইঙ্গিত দিয়েছেন, নতুন বিচার শুরু হতে পারে আগামী বছরের মার্চে।

প্রথম বিচার চলাকালে ক্ল্যান্সির আইনজীবীরা দাবি করেছিলেন, সন্তানদের হত্যার সময় তিনি সন্তান জন্ম-পরবর্তী মানসিক জটিলতায় ভুগছিলেন এবং কণ্ঠস্বর শোনার কারণে এমন কাজ করতে বাধ্য হন। তবে রাষ্ট্রপক্ষের দাবি, তিনি নিজের কাজ সম্পর্কে সচেতন ছিলেন এবং আগে থেকেই হত্যার পরিকল্পনা করেছিলেন।

সূত্র: এনবিসি নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
আরও পড়ুন
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট