ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সামরিক ঐতিহ্যে ২৫০ ফুটের বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্পের প্রস্তাবিত ২৫০ ফুট উচ্চতার সামরিক বিজয় তোরণের নতুন নকশা হাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার বিশাল তোরণ নির্মাণের পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নকশা প্রকাশের পাশাপাশি প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সামরিক বিজয় তোরণ’।

শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউস প্রকাশিত নকশায় দেখা যায়, পাথরের তৈরি তোরণের ওপরে সোনালি রঙের ডানাওয়ালা তিনটি নারীমূর্তি থাকবে। এর নিচে লেখা থাকবে ‘আমেরিকার স্বর্ণযুগ’। তোরণটি আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের প্রবেশপথের কাছে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

তবে প্রকল্পটির নির্মাণকাজ আপাতত স্থগিত করেছেন মার্কিন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিচারক ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নির্মাণকাজে যান চলাচলে বিঘ্ন, শব্দদূষণ ও বড় পরিসরে মাটি খননের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেলরা প্রকল্পটির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের আশঙ্কা, তোরণটি রাজধানীর ঐতিহাসিক সৌন্দর্য ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার দৃশ্যপট ক্ষতিগ্রস্ত করবে। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে গত সেপ্টেম্বরে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকল্পটির অনুমোদন দেয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, এক শতাব্দীরও বেশি আগে কংগ্রেস এই তোরণ নির্মাণের অনুমোদন দিয়েছিল। মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নথি অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও গতি ফিরেছে।
যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় উত্থান, কমল বেকারত্ব
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম।
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙল হাম সংক্রমণ
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মেক্সিকোর কাছে ১০৮ কোটি ডলার (প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 
মেক্সিকোর কাছে ১ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই প্রতিনিধি পরিষদে নিজেদের অবস্থান শক্তিশালী করছে ডেমোক্র্যাটরা।
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিশিগানের এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন হাজারও মানুষ।
অপমানের ভাইরাল ভিডিও ঘিরে ৮ লাখ ডলার উপহার পেলেন চার সন্তানের বাবা! 
আরও পড়ুন