ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে প্রায় ২০ মাইল দূরে পানিতে ভেসে থাকা এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদক উদ্ধার করেছেন দুই জেলে।

শুক্রবার (৬ নভেম্বর) নিউপোর্ট বিচের কাছে এ ঘটনা ঘটে। শন নর্টন ও গ্র্যান্ট গ্যারেট নামের দুই জেলে মাছ ধরে ফেরার পথে ওই ব্যক্তিকে পানিতে দেখতে পান। পরে তাকে নিজেদের নৌকায় তুলে উদ্ধার করেন তারা। প্রায় ৯ ঘণ্টা ধরে ওই ব্যক্তি পানিতে ছিলেন বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

জানা গেছে, দুই জেলে ক্যাটালিনা দ্বীপের কাছে মারলিন মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরের দিকে নিউপোর্ট বিচে ফেরার সময় তাদের নৌকার ক্যাপ্টেন দূরে পানিতে একজন মানুষকে ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে নৌকা থামান। এরপর নর্টন ও গ্যারেট দুজন মিলে ওই ব্যক্তির দুই হাত ধরে তাকে নৌকায় তুলে আনেন। উদ্ধারকারীরা জানান, তখন তিনি প্রচণ্ড আতঙ্কিত ও শারীরিকভাবে দুর্বল ছিলেন।

জ্ঞান ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি নিজেকে রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ১৪ ডেকের একটি প্রমোদতরির পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। তাকে উদ্ধারকারী নর্টন জানান, ওই ব্যক্তির মুখে প্রথম যে কথাটি শুনেছিলেন, তিনি ভেবেছিলেন আর বাঁচতে পারবেন না। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রয়্যাল ক্যারিবিয়ানও তার পরিচয় ও কর্মসংস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

উদ্ধারের পর দুই জেলে জরুরি সামুদ্রিক বিপৎসংকেত পাঠান। খবর পেয়ে নিউপোর্ট বিচের লাইফগার্ড দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে সহায়তা করে। নিউপোর্ট বিচ লাইফগার্ডের ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্ডার ধারণা, শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে পানিতে পড়ে থাকতে পারেন। তাকে উদ্ধারের সময় উপকূল থেকে দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল। পরে হাসপাতালে নেওয়া হলে কোস্ট গার্ড জানায়, তার অবস্থা বিবেচনায় বেঁচে যাওয়ার আশা রয়েছে।

উদ্ধারকারী নর্টন জানিয়েছেন, ওই সময় সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট। তার ধারণা, পানির তুলনামূলক উষ্ণ তাপমাত্রা দীর্ঘ সময় বেঁচে থাকার ক্ষেত্রে সহায়ক হয়েছে। অন্য কোনো সময়ে বা পানির তাপমাত্রা কম থাকলে ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

কীভাবে ওই ব্যক্তি প্রমোদতরি থেকে সাগরে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
উনিশ শতকে যুক্তরাষ্ট্রের জাদুঘর ও ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ‘ফিজি মারমেইড’ নামে পরিচিত এই জলপরীকে একসময় সত্যিকারের প্রাণী বলে বিশ্বাস করেছিলেন অনেকে। আবার কেউ কেউ একে মানুষ ও জলজ প্রাণীর মধ্যবর্তী বিবর্তনীয় সংযোগসূত্র বা ‘মিসিং লিংক’ বলেও অভিহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে বাড়ির দাম আবারও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মিয়ামির মতো বড় শহরে বাড়ির মূল্য অনেক বেশি। এছাড়াও বাড়ির দাম ও মর্টগেজের সুদের চাপের কারণে অনেকের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনায় কুকুরটির প্রাণ বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
নতুন বছরে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তার নিয়মে বড় পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। ইতোমধ্যে ২০২৭ সালের স্বাস্থ্যবিমার নিবন্ধন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত
নিউইয়র্কে ‘বাড়ির বেজমেন্ট’ ভাড়া দিলে হতে পারে ৪৫ হাজার ডলার জরিমানা!
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনেকেই বাড়ির বেজমেন্ট ভাড়া দিয়ে থাকেন। প্রশাসনের নতুন আইন অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দিলে বড় ধরনের আর্থিক জরিমানা ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন বাড়ির মালিকরা।
নিউইয়র্কে ‘বাড়ির বেজমেন্ট’ ভাড়া দিলে হতে পারে ৪৫ হাজার ডলার জরিমানা!
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমায় আর্থিক সহায়তা পেতে নতুন যোগ্যতার শর্ত