ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

নিউজার্সির ২৬ স্থানে বিনামূল্যে কার ওয়াশ, কারা পাবেন সুবিধা!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ‘ভেটেরান ডে’ উপলক্ষে বর্তমান বা সাবেক সামরিক বাহিনীতে কর্মরত সদস্য এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য টানা তিন দিন বিনামূল্যে গাড়ি পরিষ্কারের সুযোগ দিচ্ছে স্পিডার্স কার ওয়াশ সংস্থা।

আগামী ৯, ১০ ও ১১ নভেম্বর অঙ্গরাজ্যটির ২৬টি শাখায় এই সুবিধা পাওয়া যাবে। ভেটেরানস ডে উপলক্ষে বিশেষ সম্মান জানাতে প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে। নির্ধারিত তিন দিন শাখাগুলোর নিয়মিত কার্যক্রম চলাকালে যোগ্য ব্যক্তিরা বিনামূল্যে গাড়ি ধোয়ার সুবিধা নিতে পারবেন।

নিউ জার্সিভিত্তিক সংবাদমাধ্যম এনজে ডটকমের ৭ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সুবিধা পাবেন সাবেক সামরিক সদস্য বা ভেটেরান, বর্তমানে কর্মরত সামরিক বাহিনীর সদস্য এবং ফার্স্ট রেসপন্ডাররা। ফার্স্ট রেসপন্ডার বলতে সাধারণত পুলিশ কর্মকর্তা, অগ্নিনির্বাপণকর্মী ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত কর্মীদের বোঝানো হয়। তবে সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বৈধ সামরিক পরিচয়পত্র অথবা জরুরি সেবাকর্মী হিসেবে স্বীকৃত পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় যাচাইয়ের পরই বিনামূল্যে গাড়ি পরিষ্কারের সুবিধা দেওয়া হবে।

অঙ্গরাজ্যজুড়ে স্পিডার্সের ২৬টি অংশগ্রহণকারী শাখায় এই আয়োজন চলবে। এর মধ্যে রয়েছে বুড লেক, কার্টারেট, চেরি হিল, চেস্টার, ফেয়ার লন, গ্রিন ব্রুক, হ্যামিল্টন টাউনশিপ, হাসব্রুক হাইটস, হথর্ন, কিয়ার্নি, ল্যানোকা হারবার, লিটল ফেরি, লোডি, মে-উড, মেটুচেন, মিডলটাউন টাউনশিপ, মিলবার্ন, মাউন্টেন লেকস, নিউ ব্রান্সউইক, প্যাটারসন, পেনসকেন, প্লেইনফিল্ড, পিসকাটাওয়ে, স্যাডল ব্রুক ও সাউথ প্লেইনফিল্ড। ফেয়ার লনে দুটি শাখা থাকায় মোট অংশগ্রহণকারী শাখার সংখ্যা ২৬।

স্পিডার্স কার ওয়াশের মূল প্রতিষ্ঠান সামিট ওয়াশ হোল্ডিংসের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রেসিডেন্ট কেভিন ম্যাথিউস বলেন, ভেটেরানস ডে দেশের সেবায় নিয়োজিত ব্যক্তিদের অসাধারণ অবদানকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে প্রতিদিন কমিউনিটির নিরাপত্তায় কাজ করা জরুরি সেবাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ এটি। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার ছোট একটি প্রকাশ হিসেবেই বিনামূল্যে গাড়ি পরিষ্কারের এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর ১১ নভেম্বর ‘ভেটেরানস ডে’ পালিত হয়। দেশটির সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করা সাবেক সদস্যদের সম্মান জানাতে দিনটি পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ভেটেরান ও বর্তমানে কর্মরত সামরিক সদস্যদের জন্য বিনামূল্যে খাবার, সেবা এবং বিশেষ ছাড়ের আয়োজন করে থাকে। এবার নিউ জার্সিতে স্পিডার্সের তিন দিনের উদ্যোগে জরুরি সেবাকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার সুযোগ। সিটি অব বাফেলোর ডাউন পেমেন্ট অ্যান্ড ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক খরচ মেটাতে এই সুবিধা পেতে পারেন।
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
উনিশ শতকে যুক্তরাষ্ট্রের জাদুঘর ও ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ‘ফিজি মারমেইড’ নামে পরিচিত এই জলপরীকে একসময় সত্যিকারের প্রাণী বলে বিশ্বাস করেছিলেন অনেকে। আবার কেউ কেউ একে মানুষ ও জলজ প্রাণীর মধ্যবর্তী বিবর্তনীয় সংযোগসূত্র বা ‘মিসিং লিংক’ বলেও অভিহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে বাড়ির দাম আবারও বাড়তে পারে। বিশেষ করে নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও মিয়ামির মতো বড় শহরে বাড়ির মূল্য অনেক বেশি। এছাড়াও বাড়ির দাম ও মর্টগেজের সুদের চাপের কারণে অনেকের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। 
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে প্রায় ২০ মাইল দূরে পানিতে ভেসে থাকা এক ক্রুজ জাহাজের পিয়ানোবাদক উদ্ধার করেছেন দুই জেলে।
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে হামলাকারীর হাত থেকে মালিককে বাঁচাতে গিয়ে দুইবার গুলিবিদ্ধ হয়েছিল জুডাহ নামের একটি কুকুর। দুই বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ঘটনায় কুকুরটির প্রাণ বেঁচে গেলেও শরীরে রয়ে যাওয়া গুলির টুকরো এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
মালিককে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপ, দুই গুলিতেও বেঁচে গেল কুকুর
আরও পড়ুন
নিউইয়র্কে বাড়ি কিনতে ১৫ হাজার ডলার আর্থিক সহায়তার সুযোগ
যুক্তরাষ্ট্রে প্রদর্শিত সেই জলপরীর আসল পরিচয় জানালেন বিজ্ঞানীরা
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বাড়ার শঙ্কা, ৯ শহরে বাড়ি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের  
সাগরে ৯ ঘণ্টার লড়াই, অবশেষে প্রাণে বাঁচলেন প্রমোদতরির পিয়ানোবাদক