ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে এনেছে ইরান। মাটির নিচে থাকা এই মিসাইল সিটির ভেতর বিপুল পরিমাণ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং এগুলো ছোড়ার লঞ্চ সিস্টেম আছে।

বুধবার (১১ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন তাসনিম নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স মঙ্গলবার (১০ নভেম্বর) এই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। তারা এই স্থাপনাটির দৃশ্য সম্বলিত কিছু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের কমপ্লেক্সটি ঘুরে দেখতে দেখা যায়।

অবশ্য, ইরানি মিসাইলের এই ‘গোপন ভাণ্ডার’ কোথায় অবস্থিত এবং এর ভেতরে কত অস্ত্র আছে, তা প্রকাশ করা হয়নি।

এটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মৌসাভি।

অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সব মিসাইল ও ড্রোন উৎপাদন কারখানা মাটির নিচে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যেন তাদের ড্রোন ও মিসাইল উৎপাদন ব্যহত করতে না পারে সেজন্যই এমন পরিকল্পনা করছে তেহরান।

আর জেনারেল আলি আব্দুল্লাহি শত্রুপক্ষকে হুঁশিয়ার করে বলেন, ইরান যদি নতুন করে হামলার শিকার হয়, তবে তারা মধ্যপ্রাচ্যের বাইরেও তাদের প্রতিশোধমূলক কার্যক্রম বিস্তৃত করতে পারে।

তিনি বলেন, শত্রু যদি আমাদের বিরুদ্ধে আবারও কোনো পদক্ষেপ নেয়, তবে আমাদের প্রতিক্রিয়া এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে যাবে।

এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, আইআরজিসি একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করবে।

মোহেব্বি আরও জানিয়েছিলেন, বিমান হামলা থেকে রক্ষা পেতে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী তাদের কিছু ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ভূগর্ভে সরিয়ে নিয়েছে।

তিনি আরও সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হলে ইরান এমন কিছু অস্ত্র মোতায়েন করতে পারে, যা আগে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ইরান বহু বছর ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলেছে, যাকে তারা ‘মিসাইল সিটি’ বা ‘ক্ষেপণাস্ত্র শহর’ বলে অভিহিত করে। মূলত বিমান হামলা থেকে নিজেদের অস্ত্রভাণ্ডারকে সুরক্ষিত রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই এগুলো তৈরি করা হয়েছে।

গত বছরের যুদ্ধের সময়, তেহরানের পাল্টা হামলার সক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, সংরক্ষণাগার এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ওপর আঘাত হেনেছিল ইসরায়েল।

ফেব্রুয়ারি মাসে রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান সেই সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে। পাশাপাশি, তারা বিভিন্ন সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনাকে আরও শক্তিশালী করার অথবা সেগুলো লুকিয়ে ফেলার কাজও চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। তবে এই মিলই এখন তার জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হাসি-ঠাট্টার পাশাপাশি তার দোকান বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ৯ সেকেন্ডের একটি ভিডিও।  ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী নিজের মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার অস্বাভাবিক মিল দেখে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যবসায়ীকে নিয়ে মজা করতে শুরু করেন। কেউ কেউ তার দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন। আবার রসিকতা করে অনেকে জানান, তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। Netanyahu lookalike turns up in Iran — as a shop owner Some say he looks more like Netanyahu than Netanyahu himself https://t.co/rAybO7txNp — RT (@RT_com) November 10, 2026 তবে বিষয়টি কেবল হাসি-ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ওই ব্যবসায়ীর ওপরও। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থেকেও কেবল চেহারার মিলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন তেহরানের এই ব্যবসায়ী। আকস্মিক ভাইরাল হওয়া যেমন তাকে আলোচনায় এনেছে, তেমনি তার স্বাভাবিক ব্যবসা পরিচালনাও কঠিন করে তুলেছে। আরটিভি/এসআর
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
লেবাননের রাজধানী বৈরুতের একটি বাসা থেকে ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন।
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
রিয়াদে একাধিক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রিয়াদে একাধিক বিস্ফোরণ
আরও পড়ুন
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা
ইরানকে চাপে ফেলতে স্থলপথেও অবরোধের উদ্যোগ যুক্তরাষ্ট্রের