ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
শিশুদের ত্বকে ফুসকুড়ি ও ফোসকা তৈরির অভিযোগ উঠেছে মিলি মুন ডায়াপারের বিরুদ্ধে।  ছবি: সংগৃহীত

শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে। চলতি বছর যুক্তরাষ্ট্রে এই ডায়াপার ব্যবহারের পর এমন সমস্যার কথা জানিয়ে ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এখন পর্যন্ত পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশনের কাছে জমা পড়া অভিযোগ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। অভিযোগকারীদের মধ্যে অভিভাবক, পরিচর্যাকারী ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। অনেক শিশুর চিকিৎসকের কাছে যেতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে বিশেষ মলম ও ওষুধ।

তিন সন্তানের মা নাতালি সেন্ট ওয়ার্ড জানান, তার দুই সন্তানেরই মিলি মুনের ডায়াপার ব্যবহারের পর ত্বকে তীব্র ফুসকুড়ি ও ফোসকা দেখা দেয়। অন্য ব্র্যান্ডের ডায়াপার ব্যবহারের পর সমস্যাটি কমে যায় বলে দাবি করেন তিনি।

তবে মিলি মুন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন সাতটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য পরীক্ষা করেও ত্বকের সমস্যার সঙ্গে ডায়াপারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাদের দাবি, বিক্রি হওয়া ডায়াপারের শূন্য দশমিক ১ শতাংশেরও কম নিয়ে ত্বকে জ্বালাপোড়ার অভিযোগ এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াপারের উপাদান প্রকাশে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় পর্যায়ে বাধ্যতামূলক আইন না থাকায় সমস্যার কারণ শনাক্ত করা কঠিন হচ্ছে। এদিকে অভিযোগগুলো তদন্ত করছে দেশটির ভোক্তা পণ্য নিরাপত্তা কমিশন। তবে গত ১৫ বছরের বেশি সময়ে কোনো ডায়াপার ব্র্যান্ডের পণ্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণও ভূমিকা রাখছে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি।
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
আরও পড়ুন
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
সাইবার নিরাপত্তার দায়িত্বে নতুন প্রধান নিয়োগ দিলেন ট্রাম্প