ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যে মাছ, গবেষণায় চমকপ্রদ তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বসবাসকারী ব্লু সাকার প্রজাতির মাছ ১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সম্প্রতি এক গবেষণায় মাছটির আয়ু সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই প্রজাতির মাছ সর্বোচ্চ ৪০ বছর বাঁচে।

কমিউনিকেশন্স বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা প্রায় ৫০টি ব্লু সাকার মাছের মধ্যে ৬০ শতাংশের বেশি মাছের বয়স ৯০ বছরের ওপরে। সবচেয়ে বয়স্ক মাছটির বয়স পাওয়া গেছে ১৩১ বছর।

মাছের বয়স নির্ধারণে গবেষকেরা ব্যবহার করেছেন অটোলিথ বা কর্ণপাথর। মাছের কানের ভেতরে থাকা ক্যালসিয়াম দিয়ে তৈরি এই ক্ষুদ্র অঙ্গে প্রতিবছর নতুন স্তর জমা হয়। গাছের কাণ্ডের বলয় গণনার মতো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এসব স্তর গুনে মাছের বয়স নির্ধারণ করা যায়।

বয়সের হিসাব আরও নির্ভুল করতে গবেষকেরা কার্বন-১৪ পরীক্ষার পদ্ধতিও ব্যবহার করেন। ১৯৫০-এর দশকের শেষ ভাগ ও ১৯৬০-এর দশকের শুরুতে পারমাণবিক বোমার পরীক্ষার কারণে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় কার্বন-১৪-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। সেই কার্বনের চিহ্ন জীবদেহেও রয়ে যায়। ব্লু সাকার মাছের অটোলিথে থাকা কার্বন-১৪ বিশ্লেষণ করে বয়স নির্ধারণের ফলাফল যাচাই করেন বিজ্ঞানীরা।

তবে গবেষণায় মাছটির দীর্ঘ আয়ুর পাশাপাশি উদ্বেগজনক একটি বিষয়ও উঠে এসেছে। মিজৌরি নদীতে বয়স্ক মাছের সংখ্যা তুলনামূলক বেশি হলেও নতুন প্রজন্মের মাছের সংখ্যা খুবই কম।

গবেষকদের ধারণা, গত শতকের মাঝামাঝি সময়ে নদীতে বড় বড় বাঁধ নির্মাণের ফলে মাছের স্বাভাবিক আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে তাদের প্রজনন ও নতুন প্রজন্মের বিস্তার বাধাগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিজ্ঞানীদের মতে, এক শতাব্দীরও বেশি সময় বেঁচে থাকতে সক্ষম এই মাছ নদীর পরিবেশগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ সাক্ষী। কিন্তু আবাসস্থল ও প্রজননসংক্রান্ত সমস্যা অব্যাহত থাকলে দীর্ঘায়ু সত্ত্বেও প্রজাতিটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুয়াশার পরশে হেমন্ত, অপেক্ষা শীতের
ভোরের আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ নীরবতা।
কুয়াশার পরশে হেমন্ত, অপেক্ষা শীতের
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (২৮ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
ভ্রমণ পিপাসু ব্যক্তিদের সুবিধার জন্য গুগল ম্যাপসের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন টুল। এর সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও তৈরি করা যাবে ধাপে ধাপে ভ্রমণসূচি। নতুন এই সুবিধায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে দেবে গুগল ম্যাপস। কোথায় ঘুরবেন, কোন পথে যাবেন, কোথায় বিরতি নেবেন সবকিছুরই একটি সাজানো তালিকা পাওয়া যাবে। শুধু পরিকল্পনা তৈরি নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য জানতেও সাহায্য করবে এই ফিচার। অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে ম্যাপস ভ্রমণ ছাড়া দৈনন্দিন নানা কাজেও সহায়তা করবে নতুন টুল। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা। যাত্রাপথেই মিলবে প্রয়োজনীয় তথ্য নতুন টুলের সাহায্যে প্রতিদিনের ভ্রমণসূচির পাশাপাশি প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বুঝতে পারবেন পর্যটকেরা। ভ্রমণসূচিতে থাকবে স্থানীয়দের জানা নানা পরামর্শও। যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তরাঁ খোলা আছে কি না, কিংবা পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন এ ধরনের তাৎক্ষণিক তথ্যও পাওয়া যাবে। ফলে আগে থেকে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে। কোনও কারণে পরিকল্পনা বদলাতে হলে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। যেমন, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে।  পরিকল্পনায় থাকা যে কোনও গন্তব্যে ট্যাপ করলেই সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা পাওয়া যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করা যাবে। বন্ধুদের সঙ্গে ভাগ করা তালিকাও খুঁজে দেবে গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াও সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। যেমন, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ বা অন্য কোনও জায়গা খুঁজে দিতে বলা যাবে। ম্যাপস তখন সরাসরি পাওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য জায়গাগুলো দেখাবে। কোথায় চালু হচ্ছে নতুন সুবিধা? গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংরক্ষিত জায়গার তালিকা খোঁজার টুল ‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে। গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতারই অংশ। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন অ্যাপয়েন্টমেন্ট খোঁজাসহ একাধিক কাজ একই জায়গায় করার সুযোগ তৈরি করছে নতুন ফিচারটি। আরটিভি/এসআর
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?
রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ব্যবহার করেন অনেকেই। তবে রোদচশমা পরার পর কখনো কখনো সোজা রাস্তা বা দেয়ালের রেখা বাঁকা, ঢেউখেলানো কিংবা হেলে আছে বলে মনে হতে পারে।
সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?
বিশ্বের দামি ৫ কফি / হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি পান করার অভ্যাস রয়েছে কোটি কোটি মানুষের। তবে সব কফির দাম এক নয়। কিছু কফির স্বাদ, সুগন্ধ, উৎপাদন প্রক্রিয়া এবং বিরলতার কারণে দাম সাধারণ কফির তুলনায় কয়েক গুণ বেশি।
হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
আরও পড়ুন
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর