ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সারাদেশ থেকে নিয়োগ দিচ্ছে বিজিবি, আবেদন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ দেবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেশের সকল জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৬ টাকা।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচ: ১০৫তম ব্যাচ

পদের নাম: সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

বয়স: ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)।

আরও পড়ুন

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে https://joinborderguard.bgb.gov.bd/job-circular-details/১০৪-তম-ব্যাচ-সিপাহী-(জিডি)-2025-07-20-BGB ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের ধাপ

ধাপ-১: যোগ্যতা পরীক্ষা, ধাপ-২ : রেজিস্ট্রেশন, ধাপ-৩ : আবেদন ফি জমা, ধাপ-৪ : শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ-৫ : ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ধাপ-৬ : অ্যাডমিট কার্ড ডাউনলোড।

আবেদন ফি: ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
আরও পড়ুন
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান