ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদে বিশাল নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে মোট ৯০৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

ব্যাংক ও প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের বিবরণ—
সমন্বিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১১টি সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে ৯০৩ জন জনবল নেওয়া হবে। প্রতিষ্ঠানভিত্তিক পদের সংখ্যা—
• রূপালী ব্যাংক পিএলসি: ৪৭১টি
• অগ্রণী ব্যাংক পিএলসি: ২৪০টি
• বাংলাদেশ কৃষি ব্যাংক: ৮০টি
• কর্মসংস্থান ব্যাংক: ৩৯টি
• রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৩২টি
• বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২০টি
• ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১১টি
• বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ০৫টি
• বেসিক ব্যাংক পিএলসি: ০২টি
• আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ০২টি
• প্রবাসী কল্যাণ ব্যাংক: ০১টি

আরও পড়ুন

বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, এই পদের মূল বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। এর পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ-সুবিধা ও ভাতা প্রদান করা হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা
• প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

• মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহের মধ্যে অন্তত ২টিতে ‘প্রথম বিভাগ বা শ্রেণি’ (অথবা সমমানের জিপিএ/সিজিপিএ) থাকতে হবে।

• শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ‘তৃতীয় বিভাগ বা শ্রেণি’ গ্রহণযোগ্য হবে না।

• ও-লেভেল ও এ-লেভেল পাস করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

বয়সসীমা
১ এপ্রিল ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

বাছাই পদ্ধতি
প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে প্রাথমিক নির্বাচনী (MCQ), এরপর লিখিত পরীক্ষা এবং সবশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হবে। অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র পাঠাতে হবে না, তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিন সব সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

আবেদন ও ফি প্রদানের নিয়ম—
• আবেদন মাধ্যম: আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

• আবেদন ফি: আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা ডাচ-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর বিল পে অপশন ব্যবহার করে জমা দিতে হবে। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ৫০ টাকা। তাঁরা প্রথমে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করার পর অবশিষ্ট টাকা ফেরত পাওয়ার জন্য নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

• পছন্দক্রম: অনলাইন আবেদনেই প্রার্থীকে সব কটি প্রতিষ্ঠানের পছন্দক্রম সতর্কতার সঙ্গে নির্ধারণ করতে হবে। চূড়ান্ত মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে প্রার্থীকে নির্দিষ্ট ব্যাংকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

• ট্র্যাকিং পেজ সংগ্রহ: ফি প্রদানের পর অবশ্যই ‘Payment Verify’ সম্পন্ন করে ট্র্যাকিং পেজটি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

অনলাইনে আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
আবেদন ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইয়ের শেষ সময়: ২৩ জুন ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম পাসেই আবেদন
প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস করা প্রার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম পাসেই আবেদন
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২টি বিভাগে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী এসব পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন গ্রুপ (ড্রিম পার্ক ইন্টারন্যাশনাল)। আগ্রহীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
আরও পড়ুন
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা চূড়ান্তের সুপারিশ