ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

আগামী ১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ খুঁজছেন, এমন বাংলাদেশিদের জন্য সুখবর। নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি বিপণন অধিদপ্তর। পৃথক ৮ পদে মোট ৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের নিয়োগ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকেরা।
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে। আরটিভি/এসআর
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে ১ হাজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সরাসরি সাক্ষাৎকারে টিএমএসএসে ১০০০ জনের চাকরির সুযোগ
আরও পড়ুন
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার