
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯টি পদে ১৭ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এক নজরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: সরাসরি অথবা ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা- ১২০৮। আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রে এবং খামের উপরে সুস্পষ্টভাবে পদের নামসহ বিভাগ/দপ্তরের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি: সোনালী ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট/ সোনালী ই-ওয়ালেট/ ভিসা কার্ড/ মাস্টার কার্ড/ এমেক্স কার্ড/ নেক্সাস কার্ড (ডিবিবিএল)/ বিকাশ/ নগদ/ রকেট/ উপায় এবং ট্যাপের মাধ্যমে ১-২ নং পদের জন্য ২০০ টাকা, ৩-৮ নং পদের জন্য ১০০ টাকা, ৯ নং পদের জন্য ৫০ টাকা পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদের মূল কপি পাঠাতে হবে।
আরটিভি/এসকে



