ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক গার্মেন্টস কর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর তাকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় দেয়।

আসামিরা হলেন- মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান ও সুজন।

আদালতের বেঞ্চ সহকারি সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রায় ঘোষণার আগে কারাগারে থাকা ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর-১ থেকে বাসায় ফেরার পথে সায়মনকে ভয়ভীতি দেখিয়ে রিকশায় করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় নিয়ে যায় তিন ছিনতাইকারী। সেখানে তাকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা সায়মনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সায়মন মিরপুর-১-এর একটি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন। ঘটনার দিন বেতন তুলে দুই সহকর্মীর সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি।

এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় মামলা করেন।

তদন্তে ইউসুফ গ্রেপ্তার হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সায়মনের মোবাইল বিক্রির টাকা উদ্ধার করা হয়। পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগে এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এরপর আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার আদালত থেকে এ রায় দেওয়া হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী মমতা বেগমকে (২০) ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন স্বামী মামুন মিয়ার (২৯) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা।
স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে ১০ দিনের রিমান্ডে স্ত্রী
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান।
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের  সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত এক যুবক
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা