ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যেভাবে তৈরি করবেন ব্রেড চিকেন রোল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

পাউরুটি দিয়ে অনেক মজাদার নাস্তা খুব সহজে তৈরি করা যায়। আপনি যদি হঠাৎ আসা অতিথি আপ্যায়নের জন্য কিংবা শিশুর টিফিনে দেওয়ার জন্য সহজ কোনো রেসিপি খুঁজে থাকেন, তবে জেনে নিতে পারেন ব্রেড চিকেন রোল তৈরির পদ্ধতি। আপনার বাড়িতে পাউরুটি আর মুরগির মাংস থাকলে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাউরুটি- ৮ পিস

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

আলু- ১টি

পেঁয়াজ কুচি- ৩টি
কাঁচা মরিচ কুচি- ৫-৬টি

পুদিনা পাতা কুচি- আধা কাপ

লবণ- পরিমাণমতো

আরও পড়ুন

ব্রেড ক্রাম্ব- যতটুকু লাগে

ডিম- ১-২টি

ময়দা- সামান্য

তেল- ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন

মাংস ও সেদ্ধ করে নিন। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, আলু, মাংস, লবণ ভালো করে মেখে নিন। পাউরুটির ৪ দিক কেটে রুটির মতো বেলে নিন। এবার এক পিস ব্রেড নিয়ে তার একপাশে মাংসের পুর দিয়ে রোলের মতো মুড়িয়ে নিতে হবে। এবার ময়দার গোলা দিয়ে মুখ আটকে দিতে হবে। সবগুলো এভাবে তৈরি করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে অল্প আঁচে রোলগুলো ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী