ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরমে শরীর অচল মনে হচ্ছে? হতে পারে ভয়ংকর সমস্যা!

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

গরমের মৌসুমে বাইরে বের হলেই মাথা ঘোরা, দুর্বলতা বা অস্বস্তি অনুভব করছেন? অনেকেই ভাবেন এটি সাধারণ গরমের প্রভাব। তবে সব সময় বিষয়টা এতটা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, এমন সমস্যা হিট ইনটলারেন্স বা গরম সহ্য করতে না পারার সমস্যা নির্দেশ করতে পারে।

হিট ইনটলারেন্স এমন এক অবস্থা, যেখানে শরীর নিজের স্বাভাবিক তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে গরমে থাকলেই শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায়। অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা হতে পারে।

কোণ লক্ষণগুলোকে হালকাভাবে না নিলে ভালো

গরমে অস্বস্তি হওয়া স্বাভাবিক, তবে নিচে দেওয়া লক্ষণগুলো বারবার দেখা দিলে সতর্ক হওয়া জরুরি—

  • অস্বাভাবিক ক্লান্তি
  • অতিরিক্ত ঘাম
  • মাথাব্যথা বা মাথা ঘোরা
  • দ্রুত হৃদস্পন্দন
  • বমি বমি ভাব
  • দ্রুত শ্বাস নেওয়া
  • মনোযোগ কমে যাওয়া
  • আচরণ বা মুডে পরিবর্তন

এই লক্ষণগুলো অন্যান্য রোগের সঙ্গেও মিল থাকতে পারে। তাই সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

কেন হয় এই সমস্যা

হিট ইনটলারেন্সের মূল কারণ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা। অনেক সময় এর পেছনে থাকে অটোনোমিক নার্ভাস সিস্টেমের সমস্যা বা ডিসঅটোনোমিয়া। এছাড়া কিছু নির্দিষ্ট কারণও জড়িত—

  • ভিটামিন বি১২ এর ঘাটতি
  • ডায়াবেটিস
  • থাইরয়েড সমস্যা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম
  • অতিরিক্ত মদ্যপান
  • পারকিনসনস রোগ
  • গিলিয়ান-বারে সিনড্রোম (একটি অটোইমিউন রোগ)

ঝুঁকিতে কারা

সবাই সমানভাবে গরম সহ্য করতে পারে না। বিশেষ করে—

  • শিশু ও বৃদ্ধ
  • গর্ভবতী নারী
  • মেনোপজে থাকা নারী
  • নিয়মিত ব্যায়াম না করা মানুষ
  • কিছু ওষুধ গ্রহণকারীরা, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট বা প্রেসার কমানোর ওষুধ
  • যারা দীর্ঘ সময় গরমে থাকেন
আরও পড়ুন

সমাধান ও প্রতিরোধ

হিট ইনটলারেন্স পুরোপুরি নিরাময় না হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু নিয়ম মেনে চললে সমস্যা এড়িয়ে চলা যায়—

  • প্রচুর পানি পান
  • অযথা বাইরে না যাওয়া
  • ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখা
  • ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরা
  • ডায়াবেটিস বা থাইরয়েডের মতো রোগ থাকলে তা নিয়ন্ত্রণে রাখা

ছোট কিছু অভ্যাসও বড় পার্থক্য গড়ে দিতে পারে—

  • নিয়মিত পানি পান
  • রোদে কম সময় থাকা
  • ফ্যান বা এসি ব্যবহার
  • অ্যালকোহল এড়িয়ে চলা
  • ঠান্ডা পানি বা আইস প্যাক সঙ্গে রাখা
  • অবহেলা করলে ঝুঁকি

হিট ইনটলারেন্সকে হালকাভাবে নিলে সমস্যা বাড়তে পারে। শরীরে দেখা দিতে পারে পেশিতে টান বা ব্যথা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, দ্রুত পালস, ত্বকে জ্বালা বা ফুসকুড়ি। সবচেয়ে মারাত্মক হলো হিট স্ট্রোক। যা সময়মতো চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।

তাই গরমে অস্বস্তি অনুভব করলে শুধু আবহাওয়ার দায় চাপানো ঠিক হবে না। শরীরের সংকেতগুলোর প্রতি সতর্ক থাকুন, যত্ন নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ