ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সারাদিন এসির আরামেই বাড়তে পারে ওজন! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি: সংগৃহীত

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের জীবনেই এখন এয়ার কন্ডিশনার বা এসি যেন খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে। অফিসে দীর্ঘ সময় ঠাণ্ডা ঘরে কাজ করা, বাসায় ফিরেও একই পরিবেশে থাকা। এভাবেই কাটছে অনেকের দিনের বেশিরভাগ সময়। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও এই অভ্যাসের আড়ালে লুকিয়ে থাকতে পারে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় এসিতে থাকলে শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া ধীরে ধীরে কমে যেতে পারে। এতে শরীরে ক্যালরি পোড়ানোর হার কমে যায়। ফলে ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন গণমাধ্যমকে বলেন, এসিতে থাকলে মানুষ স্বাভাবিকভাবেই কম নড়াচড়া করে। এতে শরীরের শক্তি খরচ কমে যায় এবং চর্বি জমতে শুরু করে।

কেন বাড়তে পারে ওজন

মানবদেহ স্বাভাবিকভাবে বাইরের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। গরমে শরীর ঘাম ঝরিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এই প্রক্রিয়ায় ক্যালরিও খরচ হয়। কিন্তু সারাদিন ঠাণ্ডা পরিবেশে থাকলে শরীরের এই স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। শরীর তখন তেমন শক্তি খরচ করে না। ফলে শরীরের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। এতে ধীরে ধীরে চর্বি জমার প্রবণতা বাড়তে থাকে।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকা, কম হাঁটা-চলা এবং কম পানি পান করার অভ্যাসও ওজন বাড়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে ডা. আফসানা হক নয়ন গণমাধ্যমকে বলেন, এসির ঠাণ্ডা ঘরে দীর্ঘ সময় থাকলে অনেকেই পানি কম পান করেন এবং শারীরিক নড়াচড়া কমে যায়। এতে শরীরের আর্দ্রতা কমে এবং ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

শুধু ওজন নয়, হতে পারে আরও সমস্যা

দীর্ঘ সময় এসির ঠাণ্ডা বাতাসে থাকলে শুধু ওজন বাড়ার ঝুঁকিই নয়, আরও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে,

  • ঠাণ্ডা ও শুষ্ক বাতাসে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে।
  • চোখে শুষ্কভাব বা জ্বালাপোড়া হতে পারে।
  • শ্বাসপ্রশ্বাসে অস্বস্তি দেখা দিতে পারে।
  • ঘাড় ও কাঁধে ব্যথা হতে পারে।
  • পিঠে টান অনুভূত হতে পারে।
  • হাড়ের জোড়ায় ব্যথা দেখা দিতে পারে।
  • দীর্ঘ সময় থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে।
আরও পড়ুন

কীভাবে কমানো যাবে ঝুঁকি

চিকিৎসকরা বলছেন, এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার করলেও কিছু সহজ নিয়ম মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এয়ার কন্ডিশনার বা এসির ঠাণ্ডা ঘরে থাকলেও সুস্থ থাকতে যা করবেন:

  • এসির তাপমাত্রা মাঝামাঝি রাখুন, সাধারণত ২৫–২৬ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে আরামদায়ক।
  • দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না। প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে হাঁটুন বা হালকা শরীরচর্চা করুন।
  • প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা হাঁটা বা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।
  • শরীরের পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করুন।
  • খাবারের তালিকায় ফল ও সবজি বেশি রাখুন।
  • এসির ছাঁকনি নিয়মিত পরিষ্কার করুন, যাতে বাতাস পরিষ্কার থাকে।
  • চিকিৎসকদের পরামর্শ, মাঝেমধ্যে ঠাণ্ডা ঘর থেকে বের হয়ে প্রাকৃতিক বাতাসে কিছু সময় কাটান।

গরম থেকে স্বস্তি পেতে ঠাণ্ডা ঘরের ব্যবহার অবশ্যই সহায়ক। তবে অতিরিক্ত নির্ভরশীলতা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আরামের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
আরও পড়ুন
গরমে শরীর ঠান্ডা রাখতে খাবেন যে ৪ ডাল
তীব্র গরমে ব্যায়াম করবেন যেভাবে, শরীর থাকবে নিরাপদ
১৬ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন সালমান খান, উদ্বিগ্ন ভক্তরা 
গরমে প্রশান্তি দেবে ঘরে তৈরি স্বাস্থ্যকর মাঠা