ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মস্তিষ্ক ভালো রাখবে যে খাবার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

শুধু পেটের সুস্থতা নয়, মস্তিষ্কের সুস্থতাও অনেকটা নির্ভর করে খাবারের ওপর। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খাবারে পর্যাপ্ত আঁশ থাকলে তা শুধু শরীর নয়, মস্তিষ্ককেও সুস্থ রাখে। আর বয়স বাড়লেও স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মতে শস্যদানা, ফল, শাকসবজি, ডাল, বাদাম ও বীজে থাকা আঁশ আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরী। নিয়মিত আঁশযুক্ত খাবার খেলে শরীরের ভেতরের উপকারী জীবাণু সক্রিয় থাকে। যা অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করে। এতে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকিও কমে।

গবেষকদের মতে, অনেক মানুষের শরীরে প্রয়োজনের তুলনায় আঁশের ঘাটতি রয়েছে। ফলে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। পর্যাপ্ত আঁশ খেলে এসব ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

কেন আঁশ এত গুরুত্বপূর্ণ

আঁশ এমন এক ধরনের খাদ্য উপাদান যা সহজে হজম হয় না। এটি অন্ত্রের ভেতর দিয়ে ধীরে ধীরে চলে যায় এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে।

এতে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকার পাওয়া যায়—

  • দীর্ঘ সময় পেট ভরা থাকে
  • রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ে
  • অতিরিক্ত মেদ জমার ঝুঁকি কমে
  • হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে
আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বেশি আঁশযুক্ত খাবার খান তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম হতে পারে।

মস্তিষ্কের সুরক্ষায় আঁশ

বিশেষজ্ঞরা বলছেন, অন্ত্রে থাকা উপকারী জীবাণু আঁশ ভেঙে কিছু গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে। যা শরীরের কোষকে শক্তি জোগায় এবং প্রদাহ কমায়। এই উপাদানগুলো মস্তিষ্কের সুস্থতার সঙ্গেও সম্পর্কিত।

একটি গবেষণায় কয়েক হাজার মানুষের ওপর পরীক্ষা করে দেখা গেছে। যারা বেশি আঁশযুক্ত খাবার খান তাদের স্মৃতিভ্রংশের ঝুঁকি তুলনামূলক কম। আবার বয়স ষাটের বেশি মানুষের ওপর আরেকটি গবেষণায় দেখা গেছে, যাদের খাদ্যতালিকায় আঁশ বেশি থাকে তাদের মানসিক দক্ষতাও তুলনামূলক ভালো থাকে।

কীভাবে বাড়াবেন আঁশযুক্ত খাবার

খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই সহজে আঁশের পরিমাণ বাড়ানো যায়। যেমন—

  • নিয়মিত ফল ও শাকসবজি খাওয়া
  • ভাত বা রুটির সঙ্গে ডাল, মটরশুঁটি বা ছোলা রাখা
  • সাদা আটার বদলে লাল আটা বা পূর্ণ শস্যের খাবার খাওয়া
  • নাস্তা হিসেবে বাদাম, বীজ বা ফল খাওয়া

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ গ্রাম আঁশ খাওয়া শরীরের জন্য উপকারী।

বিশেষজ্ঞদের পরামর্শ

গবেষকদের মতে, দীর্ঘদিন সুস্থ থাকতে চাইলে খাদ্যতালিকায় আঁশ বাড়ানো সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলোর একটি। নিয়মিত আঁশযুক্ত খাবার খেলে শরীর সুস্থ থাকে, আয়ু বাড়তে পারে এবং মস্তিষ্কও দীর্ঘদিন সতেজ থাকে।

তাই প্রতিদিনের খাবারে একটু বেশি শাকসবজি, ফল, ডাল ও বাদাম যোগ করলেই মিলতে পারে সুস্থ ও দীর্ঘ জীবনের পথ।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারেই কী মস্তিষ্কে টিউমার হয়