ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্যান আস্তে ঘুরলে কি বিদ্যুৎ বিল কম ওঠে? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরম আর বিদ্যুতের সংকট। এই দুইয়ে মানুষ এখন দিশেহারা। লোডশেডিং আর বাড়তি বিলের ভয়ে অনেকেই বিদ্যুৎ সাশ্রয়ের নানা উপায় খুঁজছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি প্রশ্ন, ফ্যান ধীরে চালালে কি সত্যিই বিদ্যুৎ কম খরচ হয়?

ধীরে ঘোরে, খরচও কম?

অনেকের ধারণা, ফ্যানের গতি কমালে বিদ্যুৎ খরচও কমে যায়। কারণ ধীরে ঘোরার সময় ফ্যান কম বিদ্যুৎ নেয়। এটাই স্বাভাবিক ভাবনা। কিন্তু বাস্তবটা এত সহজ নয়।

রেগুলেটরের ভেতরের খেলা

ফ্যানের গতি নিয়ন্ত্রণ হয় রেগুলেটরের মাধ্যমে। যখন আপনি গতি কমান, তখন রেগুলেটরের ভেতরে বাধা তৈরি হয়। ফলে বিদ্যুতের পুরোটা ফ্যানে না গিয়ে কিছু অংশ রেগুলেটরেই আটকে থাকে। এই আটকে থাকা শক্তি নষ্ট হয়ে তাপ হিসেবে বের হয়। যার কারণে রেগুলেটর গরম হয়ে যায়।

আরও পড়ুন

তাহলে লাভ কোথায়?

এখানেই আসল বিষয় লুকিয়ে আছে। আপনি ভাবছেন বিদ্যুৎ বাঁচছে, কিন্তু বাস্তবে সেই বিদ্যুতের বড় অংশ রেগুলেটরেই নষ্ট হচ্ছে। মানে মিটার যেভাবে ঘোরার কথা, প্রায় সেভাবেই ঘোরে। তাই ফ্যান ধীরে চালিয়ে বড় কোনো সাশ্রয় হয় না।

সামান্য সাশ্রয় সম্ভব?

তবে কিছু আধুনিক ধরনের রেগুলেটর থাকলে সামান্য বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। কিন্তু সেই পরিমাণ এতই কম যে সাধারণ ব্যবহারে তা তেমন পার্থক্য তৈরি করে না।

ফ্যান ধীরে চালালে বিদ্যুৎ বিল অনেক কমে যাবে। এটা পুরোপুরি সঠিক ধারণা নয়। বরং সঠিক যন্ত্র ব্যবহার, অপ্রয়োজনে ফ্যান বন্ধ রাখা এসবই আসল সাশ্রয়ের উপায়।

তাই গতি কমিয়ে নয়, সচেতন ব্যবহারেই বিদ্যুৎ বাঁচান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পায় পুলিশ, অতঃপর...
এসি ছাড়াই স্ট্যান্ড ফ্যানে করুন ঘর ঠান্ডা  
ফ্যান খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর মাথায়, আঘাত নিয়েও দিলেন পরীক্ষা
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ কৌশল