ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পায়ুপথের ব্যথা কমাতে বিশেষজ্ঞরা কী বলছেন?  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:৫২ এএম
ছবি: সংগৃহীত

চুপচাপ সহ্য করছেন পায়ুপথের ব্যথা, জ্বালা বা রক্তপাত? অনেকেই লজ্জার কারণে বিষয়টি নিয়ে কথা বলেন না। অথচ সামান্য খাদ্যাভ্যাস বদলালেই এই কষ্ট থেকে মিলতে পারে স্বস্তি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যায় ভোগার ঝুঁকি বাড়ে। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা খুবই সাধারণ। এমনকি প্রতি ২০ জনে অন্তত একজন এই সমস্যায় বিরক্তিকর অবস্থায় ভোগেন।

এই সমস্যার মূল কারণ হলো পায়ুপথের ভেতরে বা বাইরে ফুলে যাওয়া শিরা। কখনো এটি হালকা অস্বস্তি তৈরি করে, আবার অনেক সময় তীব্র ব্যথা ও রক্তপাতের কারণ হয়। গর্ভাবস্থায়ও এ সমস্যা বেশি দেখা যায়। কারণ তখন নিচের অংশে চাপ বাড়ে।

আরও পড়ুন

তবে আশার কথা হলো, এর সহজ সমাধান অনেক সময় ওষুধে নয়, বরং খাবারেই লুকিয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন খাদ্যে আঁশযুক্ত খাবার বাড়ানোই হতে পারে প্রথম ও সবচেয়ে কার্যকর উপায়।

আঁশযুক্ত খাবার মলকে নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে। এতে চাপ কম পড়ে, ফলে সমস্যা বাড়ার ঝুঁকিও কমে। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষই প্রয়োজনীয় পরিমাণ আঁশ খান না।

এছাড়া টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা বা মোবাইল ব্যবহার করাও সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। এতে পায়ুপথে অতিরিক্ত চাপ পড়ে। যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।

অনেকে অস্বস্তি হলেই গরম পানিতে বসা বা বিভিন্ন মলম ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলোর দীর্ঘমেয়াদি উপকারিতা খুব একটা প্রমাণিত নয়। বরং দীর্ঘদিন কিছু মলম ব্যবহার করলে ত্বক আরও সংবেদনশীল হয়ে যেতে পারে।

সবচেয়ে জরুরী বিষয় হলো, লক্ষণ দেখা দিলেই অবহেলা না করা। কারণ পায়ুপথে রক্তপাত কখনো কখনো গুরুতর রোগের লক্ষণও হতে পারে। তাই প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সচেতন হলে এবং খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই এই অস্বস্তিকর সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
ফ্লার্টের ধরন নারী ও পুরুষের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হলেও দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে তাদের পছন্দের বেশির ভাগ কৌশল একই— এমন তথ্য উঠে এসেছে কয়েকটি গবেষণায়।
নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য
বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন ছোট্ট চমক
প্রেমের সম্পর্কে প্রিয় মানুষটিকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য নানা বিশেষ দিন পালিত হয়।
বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয় মানুষকে দিন ছোট্ট চমক
স্ট্রেস কমাতে অন্ধকারে গোসল, যা বলছে চিকিৎসকেরা 
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং কর্টিসল কমানোর নানা উপায় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে নতুন একটি প্রবণতা জনপ্রিয় হয়েছে, যার নাম ‘ডার্ক শাওয়ারিং’ বা অন্ধকারে গোসল। 
স্ট্রেস কমাতে অন্ধকারে গোসল, যা বলছে চিকিৎসকেরা 
সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগছেন? জেনে নিন কারণ ও সমাধান
জীবনে এমন সময় আসে যখন আপনাকে একইসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্তগুলো আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ অনিবার্য এবং এটি জীবনের একটি স্বাভাবিক অংশ।
সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগছেন? জেনে নিন কারণ ও সমাধান
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
প্রেমের সম্পর্ক শেষ। একসময় যে মানুষটির সঙ্গে প্রতিদিনের কথা, ভবিষ্যতের পরিকল্পনা আর গভীর আবেগ জড়িয়ে ছিল, বিচ্ছেদের পর তিনিই হয়ে যান প্রাক্তন।
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
আরও পড়ুন
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে দ্বিতীয় মতামত কেন গুরুত্বপূর্ণ?
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী
পাইকগাছায় বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় এক হাজার মানুষ