ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনলাইনে সম্পর্ক কী সত্যিকারের বন্ধুত্ব গড়ে তোলে?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজারো বার্তা, লাইক আর কমেন্ট আদান-প্রদান হলেও বাস্তব জীবনের বন্ধুত্ব তাতে শক্ত হয় না। এমনই ইঙ্গিত দিচ্ছে নতুন এক গবেষণা। যুক্তরাষ্ট্রের একটি জনস্বাস্থ্য বিষয়ক গবেষণায় দেখা গেছে, যাদের বেশিরভাগ অনলাইন যোগাযোগ এমন মানুষের সঙ্গে যাদের তারা বাস্তবে কখনও দেখেননি, তারা তুলনামূলক বেশি একাকিত্ব অনুভব করেন।

অনলাইন যোগাযোগেও কমে না একাকিত্ব

প্রায় দেড় হাজার প্রাপ্তবয়স্ক মানুষের উপর করা এই গবেষণায় দেখা যায়, শুধু সোশ্যাল মিডিয়ায় বন্ধু বাড়ালেই একাকিত্ব কমে না। এমনকি কাছের বন্ধুদের সঙ্গেও অনলাইনে বেশি যোগাযোগ রাখলেও মানসিকভাবে একাকিত্ব কমার কোনো বড় প্রভাব পড়ে না।

বাস্তব আর ভার্চুয়াল সম্পর্ক এক নয়

গবেষকরা বলছেন, অনলাইনে বন্ধুত্ব থাকলেও সেটি বাস্তব জীবনের মুখোমুখি সম্পর্কের মতো নয়। এক গবেষক তুলনা করেছেন এভাবে—অনলাইন বন্ধুত্ব যেন স্বাদযুক্ত খাবারের মতো, যা ক্ষুধা মেটায় কিন্তু প্রকৃত পুষ্টি দেয় না।

একাকিত্ব এখন বড় সামাজিক সমস্যা

একাধিক গবেষণায় দেখা গেছে, আধুনিক সমাজে অনেক মানুষই একাকিত্বে ভুগছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সামাজিক বিচ্ছিন্নতা ধূমপানের মতোই শারীরিক ও মানসিক ক্ষতি করতে পারে। তাই বাস্তব জীবনের সম্পর্ক এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আরও পড়ুন

বন্ধুত্ব গড়তে দরকার বাস্তব উদ্যোগ

বিশেষজ্ঞরা বলছেন, একাকিত্ব দূর করতে হলে বাস্তব জীবনে মানুষের সঙ্গে মিশতে হবে। বই পড়ার ক্লাব, খেলাধুলা, স্বেচ্ছাসেবামূলক কাজ বা স্থানীয় কোনো সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া বন্ধুত্ব গড়ার ভালো উপায় হতে পারে।

কথোপকথনের সহজ কৌশল

নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে সাধারণ প্রশ্নের বদলে খোলামেলা প্রশ্ন করা উচিত—যেমন তুমি সপ্তাহজুড়ে কী করেছিলে? বা এলাকায় ভালো কফিশপ কোথায়?। এতে আলাপ সহজে গভীর হয় এবং সম্পর্ক তৈরি হয়।

গবেষণার বার্তা পরিষ্কার—একাকিত্ব দূর করতে হলে ফোন নয়, মানুষকে দরকার মানুষই। সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যম হতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে বাস্তব জীবনের সাক্ষাতে।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
বিচ্ছেদের পরও অনেকেই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব কেন রাখেন
ব্যক্তিগত গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তায় ঝুঁকি, ৩১ অ্যাপ নিয়ে সতর্ক করল গোয়েন্দারা
অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, অতঃপর...