ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরমে স্বস্তির ঘুম পেতে বদলান অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত

গরমে রাতভর এপাশ-ওপাশ করেও ঘুম আসে না অনেকের। ঘেমে শরীর অস্বস্তিকর হয়ে ওঠে, মধ্যরাতে বারবার ঘুম ভেঙে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে বড় কারণ হতে পারে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া। আর তাই হালকা পোশাক বা একেবারে কাপড় ছাড়াই ঘুমালে মিলতে পারে আরামদায়ক ও গভীর ঘুম।

কেন ঠান্ডা পরিবেশে ভালো ঘুম হয়?

ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায়। এতে শরীর ধীরে ধীরে গভীর ঘুমে চলে যায়। কিন্তু মোটা কাপড়, ভারী কম্বল বা গরম ঘরের কারণে শরীরের তাপ বের হতে না পারলে ঘুমে সমস্যা হয়।

বিশেষজ্ঞদের মতে, শরীর, বিছানা ও পোশাকের মধ্যে অতিরিক্ত গরম আটকে গেলে ঘুম হালকা হয়ে যায় এবং বারবার ঘুম ভাঙে।

কাপড় ছাড়া ঘুমালে কী উপকার?

বিশেষজ্ঞরা বলছেন, কাপড় ছাড়া বা খুব হালকা পোশাকে ঘুমালে শরীর সহজে ঠান্ডা হতে পারে। এতে ঘুম গভীর হয়, সকালে ক্লান্তি কম লাগে এবং শরীর বেশি সতেজ অনুভূত হয়।

অনেকের মতে, এতে শরীরে শক্তিও বেশি পাওয়া যায় এবং সারাদিন মনও ভালো থাকে।

আরও পড়ুন

পুরুষদের জন্যও আছে বাড়তি সুবিধা

চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরম পুরুষদের প্রজনন স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। আঁটসাঁট পোশাক শরীরের তাপ আটকে রাখে, যা সমস্যা তৈরি করতে পারে।

তাই রাতে হালকা পোশাক বা ঢিলেঢালা কাপড় ব্যবহার করলে শরীর তুলনামূলক ঠান্ডা থাকে এবং উপকার মিলতে পারে।

দাম্পত্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব

বিশেষজ্ঞদের মতে, স্বামী-স্ত্রী একসঙ্গে হালকা পোশাকে বা কাপড় ছাড়া ঘুমালে মানসিক দূরত্ব কমতে পারে। শরীরের স্পর্শে একধরনের মানসিক স্বস্তি তৈরি হয়। যা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সাহায্য করে। তবে এটি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয় বলেও জানিয়েছেন তারা।

ভালো ঘুমের জন্য যা করবেন

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখা, হালকা বিছানা ব্যবহার করা এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখলে ঘুম ভালো হয়। কেউ চাইলে হালকা সুতি পোশাক পরেও ঘুমাতে পারেন।

তবে কাপড় ছাড়া ঘুমালে বিছানার চাদর নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএনএন


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
কম ঘুমে শরীরে যে ৫ বড় পরিবর্তন হয়
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা
অ্যালার্ম ছাড়াই ঠিক সময়ে ঘুম থেকে উঠবেন যেভাবে