ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কোঁকড়ানো চুলের যত্নের সহজ ও গোপন কৌশল 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৫৮ এএম
ছবি: সংগৃহীত

কোঁকড়ানো চুল মানেই বাড়তি যত্ন আর ধৈর্য। অনেকেই বলেন, এই চুল যেন ভালোবাসা আর ঝামেলার মিশ্রণ—কখনো সুন্দর, আবার কখনো সামলানোই কঠিন। তবে সঠিক যত্ন নিলে এই চুলই হতে পারে সবচেয়ে আকর্ষণীয়। বিশেষ করে হেয়ার ডিফিউজিং পদ্ধতি কোঁকড়ানো চুলকে আরও গোছানো ও প্রাণবন্ত করে তোলে।

হেয়ার ডিফিউজিং শুধু চুল শুকানোর উপায় নয়, এটি চুলের প্রাকৃতিক কোঁকড়ানো বা ঢেউ খেলানো গঠনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এতে চুলে বাড়তি ভলিউম আসে, কোঁকড়ার আকৃতি স্পষ্ট হয় এবং ফ্রিজি ভাব কমে যায়। সাধারণ ব্লো ড্রাইয়ের তুলনায় এটি চুলে কম ক্ষতি করে। কারণ তাপ সমানভাবে ছড়িয়ে পড়ে।

হেয়ার ডিফিউজিং হলো ব্লো ড্রায়ারের সঙ্গে ডিফিউজার ব্যবহার করে চুল ধীরে ও ছড়িয়ে ছড়িয়ে শুকানোর পদ্ধতি। এতে কোঁকড়ানো চুলের স্বাভাবিক আকার বজায় থাকে এবং ফ্রিজ কমে যায়।

তবে ভুলভাবে ডিফিউজার ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। সরাসরি কার্লের উপর বেশি তাপ দিলে চুল ভেঙে যেতে পারে এবং ফ্রিজি হয়ে যেতে পারে। ভেজা চুলে বেশি গরম বাতাস ব্যবহার করাও ক্ষতিকর। তাই কম তাপ ও ধীরে শুকানোর পদ্ধতিই সবচেয়ে ভালো।

আরও পড়ুন

চুলের যত্ন শুরু হয় ধোয়া থেকেই। সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করে মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি। কন্ডিশনার ব্যবহার করে আলতোভাবে চুলের জট ছাড়াতে হবে, যাতে চুল কম ভাঙে এবং নরম থাকে। ভেজা চুলে কার্ল ক্রিম বা জেল ব্যবহার করলে কোঁকড়ার আকার আরও সুন্দর হয়।

চুল শুকানোর সময় জোরে ঘষা উচিত নয়। বরং মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে পানি শুষে নেওয়া ভালো। এরপর চাইলে ডিফিউজার ব্যবহার করা যেতে পারে।

চুল পুরো শুকিয়ে গেলে আলতোভাবে স্ক্রাঞ্চ করলে কার্ল আরও নরম ও প্রাকৃতিক দেখায়। রাতে সাটিন কাপড়ের বালিশ বা বোনেট ব্যবহার করলে চুল জট কমে এবং কোঁকড়ার গঠন ঠিক থাকে।

বিশেষজ্ঞদের মতে, কোঁকড়ানো চুলকে নিয়ন্ত্রণ নয়, বরং ভালোবাসা আর সঠিক যত্নই এর সৌন্দর্য ধরে রাখার আসল চাবিকাঠি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
আরও পড়ুন
কেরাটিন ছাড়াই ৩ পরিচর্যায় চুল করুন মসৃণ-ঝকঝকে 
হাতে সময় কম? এই সহজ উপায়ে ফিরবে চুলের জেল্লা
যত যত্নই নিন, একটা দৈর্ঘ্যের পর চুল আর বাড়ে না কেন? 
চুলে সাবান ব্যবহার করলে কী হয়