ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মানসিক চাপ কমাতে চান? ৫ মিনিটেই রয়েছে সমাধান

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত

শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল বা শ্বাসচর্চা এখন বিশ্বজুড়ে আলোচনায়। গবেষকদের মতে, প্রতিদিন মাত্র কয়েক মিনিট সচেতনভাবে শ্বাস নিলে দ্রুত মানসিক চাপ কমে, মন শান্ত হয় এবং দীর্ঘমেয়াদে শরীরের ওপরও ইতিবাচক প্রভাব পড়ে।

আধুনিক গবেষণা বলছে, আমরা অনেক সময় দ্রুত ও অগভীরভাবে শ্বাস নিই, যা শরীরকে চাপের অবস্থায় রাখে। ধীরে, গভীরভাবে এবং নাক দিয়ে শ্বাস নিলে শরীরের স্নায়ুতন্ত্র শান্ত হয় এবং মানসিক প্রশান্তি আসে। এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করাকেই বলা হচ্ছে শ্বাসচর্চা, যা প্রাচীন যোগ ও ধ্যানচর্চার সঙ্গেও সম্পর্কিত।

যুক্তরাজ্যের ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুলের শ্বাসচর্চা গবেষক অধ্যাপক গাই ফিঞ্চাম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাবি লিটলসহ অনেক বিজ্ঞানী বলছেন, শ্বাসের গতি ও ধরন বদলালে শরীরের চাপ সৃষ্টিকারী ব্যবস্থা কম সক্রিয় হয়, আর বিশ্রাম ও শান্তির ব্যবস্থা সক্রিয় হয়।

গবেষণায় দেখা গেছে, মাত্র ৫ মিনিটের কিছু নির্দিষ্ট শ্বাসের ব্যায়াম মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে ধীর ও দীর্ঘ শ্বাস ছাড়ার কৌশল শরীরকে দ্রুত শান্ত করে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা কয়েকটি সহজ পদ্ধতির কথা বলছেন—

ধীরে শ্বাস নেওয়া ও ছাড়া, নির্দিষ্ট ছন্দে শ্বাস-প্রশ্বাস চালানো, এবং শ্বাস ধরে রাখার ছোট অনুশীলন শরীরের হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এই ধরনের শ্বাসচর্চার ফলে শুধু মানসিক চাপই কমে না, বরং মনোযোগ বাড়ে, ঘুমের মান ভালো হয় এবং হৃদযন্ত্রও সুস্থ থাকে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন অল্প সময় হলেও নীরবে বসে শ্বাসের দিকে মনোযোগ দিলে শরীর ও মন দুটোই দ্রুত শান্ত হয়। সহজ এই অভ্যাস ধীরে ধীরে জীবনের মান উন্নত করতে পারে বলেই মনে করছেন তারা।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করা, অবসর সময়ে সোফায় গা এলিয়ে মুঠোফোন দেখা কিংবা শারীরিক পরিশ্রম না করা—আধুনিক জীবনে এমন অভ্যাস অনেকেরই।
প্রতিদিনের ৫ অভ্যাসেই ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের!
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
আরও পড়ুন
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
ফুলের সুবাসেই কমবে মানসিক চাপ
দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন