মাংস খেতে খেতে বিরক্ত? পাতে রাখুন মজাদার চ্যাপা শুটকির ভুনা ভর্তা

আরর্টিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১২:৫৭ পিএম


মাংস খেতে খেতে বিরক্ত? পাতে রাখুন মজাদার চ্যাপা শুটকির ভুনা ভর্তা
কোরবানির মাংসের একঘেয়েমি কাটাবে চ্যাপা শুটকির মজাদার ভর্তা । ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে মাংসের নানা পদ। কয়েক দিন ধরে গরু বা খাসির মাংসের ঝোল, ভুনা কিংবা কাবাব খেতে খেতে অনেকেরই স্বাদে একঘেয়েমি চলে আসে। এমন সময়ে খাবারের তালিকায় একটু ভিন্ন স্বাদ যোগ করতে পারে চ্যাপা শুটকির ভুনা ভর্তা।

বাঙালির খাবারের টেবিলে ভর্তার আলাদা কদর রয়েছে। আর শুটকির ভর্তার কথা উঠলেই চ্যাপা শুটকির নাম সবার আগে আসে। ঝাঁঝালো ঘ্রাণ, মশলার স্বাদ আর গরম ভাতের সঙ্গে এর অসাধারণ মেলবন্ধন খাবারের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

উপকরণ

সামুদ্রিক বড় চ্যাপা শুটকি- ২টি
পেঁয়াজ কুচি- আধা কাপ
রসুন কুচি- ৩ টেবিল চামচ
টমেটো ছোট কিউব করে কাটা- ১ টি 
মরিচ গুঁড়া- দেড় চা চামচ 
হলুদ গুঁড়া- আধা চা চামচ
কাঁচামরিচ ফালি- ৪/৫ টি
ধনিয়াপাতা কুচি- ১ টেবিল চামচ (ইচ্ছে)
লবণ- পরিমাণমতো
সরিষার তেল- পরিমাণমতো

আরও পড়ুন

প্রস্তুত প্রণালি

চ্যাপা শুটকির ভুনা ভর্তা তৈরি করাও বেশ সহজ। প্রথমে শুটকি গরম পানিতে ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে কাঁটা বেছে নিতে হবে। এরপর তেলে পেঁয়াজ ও রসুন ভেজে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। মসলা থেকে তেল বের হলে টমেটো ও শুটকি দিয়ে আরও কিছুক্ষণ ভুনতে হবে। শেষে কাঁচামরিচ ও ধনিয়াপাতা যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়।

রান্না বিশেষজ্ঞদের মতে, মাংসের ভারী খাবারের পাশাপাশি শুটকির ভর্তার মতো ঝাল ও মুখরোচক পদ খাবারে বৈচিত্র্য আনে। এতে রুচিও বাড়ে এবং খাবারের টেবিলে নতুন স্বাদের আমেজ তৈরি হয়।

তাই কোরবানির মাংসের একঘেয়েমি কাটাতে এবার পাতে রাখতে পারেন চ্যাপা শুটকির ভুনা ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission