ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যে অভ্যাস আপনাকে গুরুত্বহীন ভাবায়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: সংগৃহীত

আপনি অনেকের জন্য অনেককিছু করেন, কিন্তু দিনশেষে তাদের কেউ আপনাকে গুরুত্ব দেয় না। এমনটা হলে ভাববেন না যে আপনি একা। আপনার মতো এমন অনেকেই রয়েছেন। আসলে মানুষ আপনাকে কতটা গুরুত্ব দেবে, তা অনেকটাই নির্ভর করে আপনি আপনার সময়, শক্তি এবং বাউন্ডারি কতটা ভালোভাবে রক্ষা করেন, তার ওপর। আপনার করা কিছু কাজ তাদের সামনে আপনাকে গুরুত্বহীন করে তোলার জন্য যথেষ্ট। মিলিয়ে দেখুন তো, আপনিও এই কাজগুলো করেন কি না?

সবসময় সহজলভ্য থাকা

সবসময় “হ্যাঁ” বলা, নিজের পরিকল্পনা পরিবর্তন করা বা কারো প্রয়োজনে সবকিছু ফেলে ছুটে যাওয়া- এসব কারণে মানুষ ভাবতে শুরু করে আপনার সময়ের কোনো মূল্য নেই। সবসময় সহজলভ্য থাকলে অন্যরা আপনার সহজলভ্যতাকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নেয়। তাই সবকিছুতে হ্যাঁ বলা বন্ধ করুন। অন্যের উপকার অবশ্যই করবেন, তবে নিজেকে ক্ষতিগ্রস্ত করে নয়। আপনার সময়েরও যে মূল্য রয়েছে, এটা অন্যদের বুঝতে দিতে হবে। তাই সব সময় সহজলভ্য থাকা বন্ধ করুন।

একপাক্ষিক দিয়ে যাওয়া

আপনি যদি এমন কারো জন্য ক্রমাগত নিজেকে ক্লান্ত করেন যে আপনার প্রয়োজনকে উপেক্ষা করে, তাহলে আপনার অতিরিক্ত প্রচেষ্টা আর উপহার থাকে না। এটি মানুষের কাছে কেবল একটি প্রত্যাশিত সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়। আপনার ত্যাগ যখন দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়, তখন মানুষ দ্রুতই সেদিকে লক্ষ্য করা বন্ধ করে দেয়। আপনি তখন আর কেবল সাহায্যই করছেন না; আপনি সক্রিয়ভাবে তাদের আপনাকে সহজলভ্য বলে ধরে নিতে শেখাচ্ছেন। এটি একটি বিষাক্ত, একতরফা চক্র তৈরি করে যা আপনাকে সম্পূর্ণ অদৃশ্য এবং ক্লান্ত বোধ করায়। সুস্থ সম্পর্ক একটি দ্বিমুখী পথ। যদি তারা বিনিময়ে এক ফোঁটাও যত্ন না দিয়ে কেবলই গ্রহণ করে, তবে তা শোষণ। নিজের শান্তি রক্ষা করুন এবং একটি সীমারেখা টেনে দিন।

কোনো বাউন্ডারি না রাখা

যে কেউ আপনার যেকোনো বিষয়ে নাক গলাতে পারে? অধিকাংশ মানুষ আসলে অন্যের জীবনে নাক গলানোর সুযোগ খুঁজতে থাকে। নিজের হীনমন্যতা কিংবা অযোগ্যতা ঢাকতে তারা আপনাকে নানা উপায়ে ছোট করে নিজেকে বড় দেখানোর চেষ্টা করতে থাকবে। এখন কথা হলো, আপনি তাদের সেই সুযোগটা দিচ্ছেন কি না? মানুষ যখন দেখবে যে চাইলেই তারা আপনার ব্যক্তিগত সীমানা অতিক্রম করতে পারছে, তখন আর আপনাকে আলাদা করে গুরুত্ব দেবে না। তাই নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখতে চাইলে এবং অন্যের কাছে সম্মান বজায় রাখতে চাইলে যে কাউকে আপনার জীবনে নাক গলাতে দেওয়া বন্ধ করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ