ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বর্ষায় নিরাপদে ভ্রমণ করতে হলে মানতে হবে যেসব নিয়ম

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

বর্ষাকালে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দ আলাদা। তবে এই মৌসুমে ভ্রমণের সময় নিরাপত্তার বিষয়ে বাড়তি সচেতন থাকা জরুরি। সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই যেখানেই ঘুরতে যান, নিচের পরামর্শগুলো অনুসরণ করুন।

ভ্রমণের প্রস্তুতি
> যাত্রার পরিকল্পনা করার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস বা অন্য কোনো প্রাকৃতিক ঝুঁকির সম্ভাবনা থাকলে ভ্রমণ পিছিয়ে দেওয়াই ভালো।
> রেইনকোট বা ছাতার পাশাপাশি অতিরিক্ত শুকনা কাপড় সঙ্গে রাখুন। দ্রুত শুকিয়ে যায় এমন পোশাক নির্বাচন করলে বেশি সুবিধা হবে।
> প্যারাসিটামলসহ প্রয়োজনীয় ওষুধ অবশ্যই ব্যাগে রাখুন।
রাতে থাকার জায়গায় মশারি আছে কি না, আগে থেকেই নিশ্চিত করুন। > প্রয়োজন হলে মশা তাড়ানোর ক্রিম বা মসকিউটো রিপেলেন্ট সঙ্গে রাখুন।

পাহাড় ও জলপ্রপাত ভ্রমণে
> পাহাড়ি বা পাথুরে পথে চলার জন্য ভালো গ্রিপযুক্ত এবং পানিতে ব্যবহার উপযোগী জুতা পরুন।
> দুর্গম পাহাড়ি এলাকায় গেলে স্থানীয় অভিজ্ঞ গাইডের সহায়তা নিন এবং তাঁর নির্দেশনা মেনে চলুন।
> বর্ষাকালে জলপ্রপাতের আশপাশের পাথর ও ঢাল অত্যন্ত পিচ্ছিল থাকে। তাই ঢাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করবেন না।

আরও পড়ুন


> জলপ্রপাতের নিচের পানির কূপ দেখতে নিরাপদ মনে হলেও সেখানে গভীরতা বা তীব্র স্রোত থাকতে পারে।
> সাঁতার না জানলে কোনোভাবেই পানিতে নামবেন না।
বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁক থাকা স্বাভাবিক। সম্ভব হলে প্যান্ট বা পায়জামার নিচের অংশ মোজার ভেতরে গুঁজে রাখুন। যদিও ঝিরিপথে হাঁটার সময় এটি সবসময় সম্ভব নাও হতে পারে।
> শরীরে জোঁক লেগে গেলে টান দিয়ে ছাড়ানোর চেষ্টা করবেন না। শক্ত কাগজের সাহায্যে ধীরে আলাদা করুন।

সমুদ্র-সৈকতে গেলে
> সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটার অবস্থা এবং সর্বশেষ আবহাওয়ার তথ্য জেনে নিন।
> সৈকতে যেখানে লাল পতাকা টাঙানো থাকে, সেই এলাকায় কখনো গোসল বা সাঁতার কাটবেন না।
> সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন এবং লাইফগার্ডের দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

হাওর ভ্রমণে
> হাওর এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কবার্তা সম্পর্কে জেনে নিন।
> হাউসবোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট রয়েছে কি না, যাত্রার আগে নিশ্চিত হয়ে নিন।

বর্ষার ভ্রমণকে আনন্দদায়ক ও ঝুঁকিমুক্ত রাখতে সামান্য সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় নিরাপত্তা।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী
মালয়েশিয়ার ব‍্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান দূতাবাসের
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমুদ্র ভ্রমণ, স্মৃতির পাতায় নতুন গল্প