ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্যান্সার প্রতিরোধে সক্ষম যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ক্যান্সারের মতো মারণব্যাধি কি কেবল খাবার নিয়ন্ত্রণ করে ঠেকানো সম্ভব? স্ট্যানফোর্ড, জনস হপকিন্স ও ভারতের আইসিএমআর এর গবেষকরা বলছেন—হ্যাঁ, সম্ভব। গবেষণায় দেখা গেছে, সঠিক পথ্য বা ডায়েট মেনে চললে ক্যান্সারের ঝুঁকি ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘মেটাবলিক রিপ্রোগ্রামিং’।

গবেষকদের মতে, ক্যান্সার কোষ খুব দ্রুত বাড়ে এবং এর জন্য তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়।

চিনি ও প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট (যেমন: পিৎজা, বার্গার, কুকিজ): শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ক্যান্সার কোষের বিভাজনে জ্বালানি হিসেবে কাজ করে। যদি ডায়েট পরিবর্তনের মাধ্যমে এই পুষ্টির জোগান বন্ধ করে দেওয়া যায়, তবে শক্তির অভাবে ক্যান্সার কোষের মৃত্যু হতে থাকে।

সুস্থ থাকতে এবং ক্যান্সার মোকাবিলায় যেসব খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা:

রঙিন ফল ও সবজি: প্রতিদিন অন্তত ৫ রঙের (লাল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি) ফল ও সবজি খাওয়া জরুরি। যেমন—গাজর, টমেটো, ব্রকোলি, বিট ও কিউই। এগুলোতে থাকা ভিটামিন ও খনিজ কোষের সুরক্ষা দেয়।

উদ্ভিজ্জ প্রোটিন: ডাল, কাঠবাদাম, চিয়া বীজ, সূর্যমুখী ও তিসির বীজ ক্যানসার কোষের বৃদ্ধি রুখতে সাহায্য করে।

ভেষজ গুণ: হলুদের কারকিউমিন এবং রসুনের অ্যালিসিন ক্যানসার প্রতিরোধে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখে।

গ্রিন টি ও বেরি: গ্রিন টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট টিউমার রোধ করে এবং বেরি জাতীয় ফল কোষের অস্বাভাবিক বিভাজন বন্ধ করে।

ব্রকলি ও টমেটো: ব্রকলি ডিএনএ-র সুরক্ষা দেয় এবং টমেটোর লাইকোপেন প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়।

ক্যান্সার প্রতিরোধে অতিরিক্ত চিনি, ময়দা দিয়ে তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার তালিকা থেকে বাদ দেওয়া জরুরি।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
জবিতে মানসিক স্বাস্থ্যচর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান উপাচার্যের
ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী