ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বর্ষায় কাঠের আসবাবপত্রে ছত্রাক দূর করুন সহজেই

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
বর্ষায় কাঠের আসবাবেপত্রে ফাঙ্গাস পড়ছে? কয়েকটি যত্নেই থাকবে নতুনের মতো । ছবি: সংগৃহীত

বর্ষাকাল মানেই ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই সময় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কাঠের আসবাবপত্র। আলমারি, খাট, ড্রেসিং টেবিল, বুকশেলফ কিংবা চেয়ার—যে কোনও কাঠের জিনিসেই ছত্রাক (ছাতা) পড়তে পারে, ফাঙ্গাস জন্মাতে পারে, এমনকি আর্দ্রতার কারণে কাঠ ফুলে গিয়ে আলমারির দরজাও আটকে যেতে পারে। তাই বর্ষায় কাঠের আসবাবের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন।

বিশেষজ্ঞদের মতে, কাঠ সহজেই বাতাসের আর্দ্রতা শোষণ করে। এর ফলে কাঠ প্রসারিত হয়, আসবাবের উজ্জ্বলতা কমে যায় এবং দীর্ঘদিন স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকলে ফাঙ্গাসও জন্মাতে পারে। তাই বর্ষা শুরু হওয়ার আগেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি।

বর্ষার আগে কাঠের আসবাবে পালিশ বা সুরক্ষার প্রলেপ লাগিয়ে নেওয়া ভালো। এতে আর্দ্রতা সরাসরি কাঠে পৌঁছাতে পারে না। ডাইনিং টেবিল, খাট বা আলমারির মতো বেশি ব্যবহৃত আসবাবে শক্ত সুরক্ষার প্রলেপ ব্যবহার করা যায়। অন্য আসবাবে সাধারণ পালিশ বা প্রাকৃতিক মোম কিংবা তেলের প্রলেপও কার্যকর।

আরও পড়ুন

আসবাব কখনও দেওয়ালের সঙ্গে একেবারে লাগিয়ে রাখা উচিত নয়। কারণ বৃষ্টির সময়ে দেওয়াল আর্দ্রতা শোষণ করে, যা ধীরে ধীরে কাঠেও পৌঁছে যায়। তাই আলমারি, বইয়ের তাক বা সোফা দেওয়াল থেকে অন্তত ২ থেকে ৩ ইঞ্চি দূরে রাখলে বাতাস চলাচল করবে এবং স্যাঁতস্যাঁতে ভাব কমবে।

বন্ধ আলমারি বা ড্রয়ারে বাতাস কম ঢোকে। তাই সেখানে আর্দ্রতা শোষণকারী ছোট প্যাকেট রেখে দেওয়া যেতে পারে। এগুলো প্রতি মাসে একবার ২ থেকে ৩ ঘণ্টা রোদে শুকিয়ে আবার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। পাশাপাশি আসবাবের পায়ের নিচে রবার বা নরম আবরণ লাগিয়ে দিলে মেঝের আর্দ্রতাও কাঠে পৌঁছাতে পারে না।

বর্ষার দিনে প্রতিদিন শুকনো ও নরম কাপড় দিয়ে আসবাব মুছে রাখা উচিত। যদি কোথাও ফাঙ্গাস দেখা দেয়, তাহলে ৩ কাপ পানির সঙ্গে ১ কাপ ভিনিগার মিশিয়ে সেই জায়গায় ছিটিয়ে কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। চাইলে পানির সঙ্গে নিমতেল মিশিয়েও পরিষ্কার করা যায়। এতে ফাঙ্গাসের ঝুঁকি কমে।

অল্প কিছু নিয়ম মেনে চললেই বর্ষার আর্দ্রতা থেকে কাঠের আসবাবকে সুরক্ষিত রাখা সম্ভব। এতে আসবাবের সৌন্দর্য যেমন অটুট থাকবে, তেমনি দীর্ঘদিন ব্যবহারও করা যাবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দাঁত ফিরে আসে না। এ অবস্থায় ডেন্টাল ইমপ্ল্যান্ট, ব্রিজ কিংবা কৃত্রিম দাঁতের ওপর নির্ভর করতে হয়।
দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই, ওষুধেই গজাবে নতুন দাঁত!
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
লিভারের রোগ সব সময় স্পষ্ট উপসর্গ নিয়ে দেখা দেয় না। প্রাথমিক পর্যায়ে অনেকের শরীরে তেমন কোনো লক্ষণই প্রকাশ পায় না। ফলে অজান্তেই বাড়তে পারে রোগের জটিলতা।
লিভারের রোগের লক্ষণ মিলতে পারে হাত-পায়ে, যে ৫ পরিবর্তনে সতর্ক হবেন
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
নারীদের মধ্যে দীর্ঘমেয়াদি কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মূত্রনালির সংক্রমণ এবং কিছু অটোইমিউন রোগ কিডনির ক্ষতির কারণ হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ না থাকায় রোগ শনাক্ত হতে দেরি হয়। তাই কিডনির সম্ভাব্য পাঁচটি লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস কিডনি রোগের অন্যতম প্রধান কারণ। অনেক নারী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোয় শরীরে এসব সমস্যার উপস্থিতি বুঝতে পারেন না। ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হতে দেরি হয়, যা কিডনির পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গের ওপরও প্রভাব ফেলতে পারে। এ ছাড়া নারীদের মধ্যে মূত্রনালির সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যায়। লুপাস নেফ্রাইটিসের মতো অটোইমিউন রোগও কিডনির ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, বারবার মূত্রনালির সংক্রমণ এবং কিছু ক্ষেত্রে পানিশূন্যতা কিডনির স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। কিডনি রোগের যে ৫ লক্ষণে সতর্ক হবেন ১. সকালে চোখ-মুখ ফুলে যাওয়া ঘুম থেকে ওঠার পর চোখ ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া কিডনির সমস্যার একটি সম্ভাব্য লক্ষণ। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে অতিরিক্ত তরল জমতে পারে। এ ছাড়া প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে গেলেও শরীরে ফোলাভাব দেখা দিতে পারে। নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ২. পা ও গোড়ালি ফুলে যাওয়া পা, গোড়ালি কিংবা পায়ের পাতা অস্বাভাবিকভাবে ফুলে গেলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। কিডনির কার্যকারিতা ব্যাহত হলে শরীরে তরল জমে এমন সমস্যা দেখা দিতে পারে। তবে দীর্ঘক্ষণ বসে থাকা, শিরার সমস্যা কিংবা হৃদ্‌রোগের কারণেও পা ফুলতে পারে। ৩. পেশিতে ব্যথা বা খিঁচুনি কিডনি শরীরে পানি ও বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনির কার্যকারিতা কমে গেলে এ ভারসাম্য বিঘ্নিত হয়ে পেশিতে ব্যথা, দুর্বলতা বা খিঁচুনি দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ৪. শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা কিডনির গুরুতর সমস্যায় শরীরে অতিরিক্ত তরল জমে ফুসফুসে প্রভাব ফেলতে পারে। এর ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুকে চাপ বা ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হলে তা জরুরি অবস্থার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিতে হবে। ৫. প্রস্রাবের ধরনে পরিবর্তন প্রস্রাবের পরিমাণ বা ধরনে অস্বাভাবিক পরিবর্তন কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে। রাতে বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এসব লক্ষণ অবহেলা করা উচিত নয়। বিশেষ করে প্রস্রাবে রক্ত দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কিডনি সুস্থ রাখতে কী করবেন? কিডনি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি মূত্রনালির সংক্রমণ হলে যথাযথ চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন থেকেও বিরত থাকা উচিত। তবে এসব লক্ষণ দেখা দিলেই কিডনি রোগ হয়েছে, এমন নয়। অন্য বিভিন্ন কারণেও একই ধরনের উপসর্গ হতে পারে। কিডনির অবস্থা জানতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে ক্রিয়েটিনিন ও ইজিএফআর পরীক্ষা, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রোটিন পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। তাই ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সূত্র: আনন্দবাজার আরটিভি/এসকে
কিডনি রোগের ঝুঁকি বাড়ছে নারীদের, সতর্ক হবেন যে ৫ লক্ষণে
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দে ভরে উঠত মন।
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
বিশ্ব ডিম দিবস আজ
আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস।
বিশ্ব ডিম দিবস আজ
আরও পড়ুন
সর্দি-কাশি থেকে ডেঙ্গু, বর্ষায় শিশুকে যেভাবে রাখবেন সুরক্ষিত 
বর্ষায় ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না
বৃষ্টিতে ভিজেছেন? বর্ষায় সুস্থ থাকতে মেনে চলুন এই সহজ নিয়মগুলো
বর্ষায় সদর দরজার কাদা-দুর্গন্ধ দূর হবে সহজেই, কাজে লাগান এই উপায়