ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বৈদ্যুতিক চুলা ভাল রাখার কৌশল জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত

নানা কারণে শহুরে পরিবারে বৈদ্যুতিক চুলার ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলা এখন অনেক রান্নাঘরের নিয়মিত সঙ্গী। রান্নার কাজ চালিয়ে নিতে অনেকেই এখন গ্যাসের বদলে বিদ্যুতে চলা এই যন্ত্রটি কিনছেন। ইনডাকশন সাশ্রয়ী ও নিরাপদ হলেও এটি দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।

রান্না করার সময় ভাতের মাড়, ডালের পানি বা ঝোল পড়ে ইনডাকশনে দাগ হতে পারে, যা পরিষ্কার না করলে যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে। চলুন, জেনে নিই ইনডাকশন পরিষ্কার করার কয়েকটি সহজ উপায়।

ভিনেগার: প্রথমে শুকনো কাপড় দিয়ে যন্ত্রটি মুছে নিন। এরপর ভিনেগার মেশানো পানি দিয়ে মুছলে ইনডাকশন ঝকঝকে হয়ে যাবে।

বেকিং সোডা: জেদি দাগ দূর করতে হালকা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে সুতির কাপড় দিয়ে ঘষলে ভালো ফল পাওয়া যায়।

আরও পড়ুন

তরল সাবান: সরাসরি সাবান না লাগিয়ে পানিতে গুলে ব্যবহার করুন। খুব কড়া দাগ হলে সাবান-পানির সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন।

পরিষ্কারের সময় জরুরি টিপস :

১। পরিষ্কার করার আগে অবশ্যই মেইন সুইচ বন্ধ করে প্লাগ খুলে নিতে হবে।
২। গরম অবস্থায় এটি মুছতে যাবেন না; পুরোপুরি ঠাণ্ডা হওয়ার জন্য সময় দিন।
৩। প্রতিদিন পানি দিয়ে পরিষ্কার করার দরকার নেই। রান্নার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন এবং সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করুন।

আরটিভি/এমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল