ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আবেগ নিয়ন্ত্রণে আনবেন কীভাবে? জেনে নিন সহজ ৯ উপায়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
আবেগ সামলাতে না পারলে কী করবেন? রাগ, দুঃখ, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখার সহজ উপায় । বি: সংগৃহীত

রাগ, দুঃখ, ভয়, উদ্বেগ কিংবা হতাশা—এসব অনুভূতি মানুষের জীবনের স্বাভাবিক অংশ। তবে এসব আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে তা ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আবেগ নিয়ন্ত্রণ করা জন্মগত নয়, এটি ধীরে ধীরে শেখা একটি দক্ষতা।

শৈশব থেকেই অনেকে পরিবারের কাছ থেকে আবেগ সামলানোর কৌশল শেখেন। তবে যাদের সেই সুযোগ হয়নি, তারাও চাইলেই কিছু অভ্যাস গড়ে তুলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন।

কেন আবেগ নিয়ন্ত্রণ জরুরি?

বিশেষজ্ঞদের মতে, নিজের আবেগ বুঝে সঠিকভাবে প্রকাশ করতে পারলে সম্পর্ক ভালো থাকে, মানসিক চাপ কমে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। অন্যদিকে দীর্ঘদিন আবেগ চেপে রাখা বা নিয়ন্ত্রণ করতে না পারলে উদ্বেগ, বিষণ্নতা, আচরণগত সমস্যা এবং সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে।

আবেগ নিয়ন্ত্রণে যেসব অভ্যাস গড়ে তুলবেন:

নিজের অনুভূতি বুঝুন

দিনে কয়েকবার নিজের কাছে প্রশ্ন করুন—এ মুহূর্তে কেমন লাগছে? নিজের অনুভূতি বুঝতে পারলেই তা সামলানো সহজ হয়।

অনুভূতির নাম বলুন

শুধু অনুভব করাই নয়, নিজের অনুভূতির নামও বলুন। যেমন—আজ আমার মন খারাপ, আমি উদ্বিগ্ন বা আমি খুশি। এতে আবেগের চাপ অনেকটাই কমে।

আরও পড়ুন

কী কারণে আবেগ তৈরি হচ্ছে বুঝুন

কোন পরিস্থিতি আপনাকে রাগান্বিত, ভীত বা দুঃখিত করছে, তা খুঁজে বের করার চেষ্টা করুন। এতে ভবিষ্যতে এমন পরিস্থিতি সামলানো সহজ হবে।

নিজের প্রতি সহানুভূতিশীল হন

ভুল হলে নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি সদয় হোন। বিশ্রাম নিন, স্বাস্থ্যকর খাবার খান এবং শরীরের যত্ন নিন।

মনের কথা লিখে রাখুন

ডায়েরিতে অনুভূতি লিখে রাখলে মানসিক চাপ কমে। লিখতে না চাইলে ছবি আঁকা বা অন্য সৃজনশীল কাজও করতে পারেন।

আবেগকে মেনে নিন

রাগ, দুঃখ বা ভয়কে অস্বীকার না করে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। মনে রাখুন, কোনো অনুভূতিই স্থায়ী নয়।

ইতিবাচক কথা বলুন

নিজেকে বলুন—আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারি, আমি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারব। এমন ইতিবাচক ভাবনা মানসিক শক্তি বাড়ায়।

মনোযোগ ধরে রাখার অভ্যাস করুন

বর্তমান মুহূর্তে মনোযোগ রাখার অভ্যাস করলে দুশ্চিন্তা কমে এবং আবেগ নিয়ন্ত্রণ সহজ হয়।

প্রয়োজনে সাহায্য নিন

যদি দীর্ঘদিন ধরে আবেগ নিয়ন্ত্রণে সমস্যা হয় বা তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সুস্থ জীবনের জন্য আবেগ নিয়ন্ত্রণও জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, আবেগকে দমন করা নয়, বরং তা বুঝে সঠিকভাবে প্রকাশ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট ইতিবাচক অভ্যাস গড়ে তুললে ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। আর প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে দ্বিধা করা উচিত নয়।

সূত্র: মেন্টাল হেলথ অর্গানাইজেশন ইউকে


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি
ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী