ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম
আজ (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবসে গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্য । ছবি: সংগৃহীত

আজ ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, গণসমাবেশসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের পাশাপাশি তাদের জীবন-জীবিকার সংকট নিয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

এ বছরের আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য আদিবাসী ধাত্রীদের ভূমিকা। আদিবাসী নারীদের ঐতিহ্যগত জ্ঞান ও স্বাস্থ্যসেবায় ধাত্রীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অধিকার ও স্বাস্থ্যব্যবস্থা সুরক্ষায় কার্যকর আইন ও নীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিশ্বজুড়ে ৯০টির বেশি দেশে ৪৭ কোটিরও বেশি আদিবাসী মানুষ বসবাস করেন। তারা বিশ্বের বিপুলসংখ্যক ভাষা ও সংস্কৃতির ধারক এবং গুরুত্বপূর্ণ ভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে অনেক আদিবাসী জনগোষ্ঠী এখনো দারিদ্র্য, স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ, ভূমি হারানো এবং বৈষম্যের মতো নানা সমস্যার মুখোমুখি।

আন্তর্জাতিকভাবে আদিবাসী নারীদের স্বাস্থ্য ও অধিকার নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ পাওয়ার ক্ষেত্রে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হন। একই সঙ্গে সহিংসতা ও অন্যান্য ঝুঁকির মুখেও পড়তে হয় তাদের। এর মধ্যেও আদিবাসী নারীরা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এসব আয়োজনের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং তাদের সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের দাবি তুলে ধরা হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
একটি ছোট্ট শব্দ বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরবতা, এমনকি থামাতে পারে বিরোধও।
অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
সন্তানের জন্মের পর শারীরিক জটিলতা দেখা দিলে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে কিছু জন্মগত সমস্যা রয়েছে, যেগুলোর চিকিৎসার জন্য শিশুর জন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয় না।
মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার, যেভাবে কাজ করে ফিটাল সার্জারি
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
রান্নায় তেল ছাড়া যেন চলেই না।
একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া।
টানা ৩০ দিন সকালের নাশতায় চা-বিস্কুট খেলে শরীরে হতে পারে যে ক্ষতি
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে ‘আদিবাসী উৎসব’
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী গভর্নর ডেব হাল্যান্ড
দিনাজপুরে আদিবাসীদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত
বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী