
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেব হাল্যান্ড। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ডেব হাল্যান্ড পেয়েছেন ৫৭ দশমিক ২৫ শতাংশ ভোট, অর্থাৎ ৪ লাখ ১২ হাজার ৮৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও সাবেক মেয়র গ্রেগরি ডি. হাল পেয়েছেন ৪২ দশমিক ৭৫ শতাংশ ভোট, অর্থাৎ ৩ লাখ ৮ হাজার ৩১৫ ভোট।
এর আগে ২০১৮ সালে লেগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য ডেব হাল্যান্ড প্রথম দুই আদিবাসী নারীর একজন হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য নির্বাচিত হন। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী মন্ত্রিসভার সদস্য হওয়ার ইতিহাসও গড়েন হাল্যান্ড।
সূত্র: স্ক্রাইপস নিউজ
আরটিভি/জেএমএ


