ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৬ এএম
জহির উদ্দিন স্বপন : ছবি সংগৃহীত

ভৌগোলিক ও নৃতাত্ত্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ শব্দটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, অভিবাসী চিন্তাধারার মনোজগৎ বা দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আদিবাসী শব্দ ব্যবহার করে কারো পাতানো ফাঁদে পা দিচ্ছি কি না, ভেবে দেখতে হবে। এ ধরনের শব্দ চয়ন থেকে বিরত থাকাই ভালো‌।

আরও পড়ুন

বৈঠকে সাবেক চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে ২১ গণহত্যায় ৩৮ হাজার বাঙালি নিহত হয়েছেন। এটাকে জিও পলিটিক্যাল খেলার ক্ষেত্র বানানো হয়েছে।‌ পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকার ও রাজনীতিবিদদের ভাবতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদে আমরা সবাই বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বলেছেন আমরা সবাই বাংলাদেশি। সেটাই বাস্তবায়ন করা হোক।

এ সময় পাহাড়কে নিয়ে যেকোন সংকট বিএনপি সরকার সমাধান করতে পারবে বলেও উল্লেক করেন তিনি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, বাপ-বেটির (শেখ মুজিব-শেখ হাসিনা) জন্য আদিবাসী‌ সমস্যার সমাধান হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে। এখন আবারও সময় এসেছে। জাতীয় বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধানে যেতে হবে। এজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানাই‌।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
‘মানসিক চাপ, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী