ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আনারস খাওয়া কতটা নিরাপদ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম
পুষ্টিগুণে ভরপুর আনারস; তবে খাওয়ার আগে জেনে নিন কারা সতর্ক থাকবেন । ছবি: সংগৃহীত

মিষ্টি ও সুস্বাদু ফল আনারস পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। তবে আনারস খাওয়া নিয়ে প্রচলিত আছে নানা ধারণা। বিশেষ করে দুধের সঙ্গে আনারস খেলে বিষক্রিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে—এমন কথাও অনেকের মুখে শোনা যায়। কিন্তু এই ধারণার কতটা সত্যতা রয়েছে? আবার কারা আনারস খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন? জেনে নিন।

হজমে সহায়তা করে

আনারসে থাকা ব্রোমেলিন নামের একটি উপাদান হজমে সহায়তা করতে পারে। তাই হজমজনিত অস্বস্তি কমাতে পরিমিত আনারস উপকারী হতে পারে।

সর্দি-কাশির সময়ে উপকারী পুষ্টি

আনারসে রয়েছে প্রচুর ভিটামিন সি। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এই পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওজন নিয়ন্ত্রণেও সহায়ক

আনারসে আঁশ রয়েছে এবং এতে চর্বির পরিমাণ কম। তাই পরিমিত পরিমাণে ফল হিসেবে আনারস খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

আরও পড়ুন

দাঁত, চোখ ও হাড়ের যত্নে

আনারসে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী। এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। এছাড়া বেটা ক্যারোটিনসহ অন্যান্য পুষ্টি উপাদানও শরীরের জন্য প্রয়োজনীয়।

দুধের সঙ্গে আনারস খেলেই কি বিষক্রিয়া হয়?

লোকমুখে প্রচলিত আছে, দুধ ও আনারস একসঙ্গে খেলে বিষক্রিয়া হতে পারে। তবে এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। আনারস টকজাতীয় ফল হওয়ায় দুধের সঙ্গে মেশালে দুধ ফেটে বা ছানা হয়ে যেতে পারে। কারও কারও ক্ষেত্রে এতে বদহজম, পেট ফাঁপা বা পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে।

তাই দুধ ও আনারস খাওয়ার মধ্যে কিছুটা সময়ের বিরতি রাখা যেতে পারে। তবে একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে মৃত্যু হবে—এমন ধারণা সঠিক নয়।

গর্ভাবস্থায় সতর্কতা জরুরি

গর্ভাবস্থায় আনারস খাওয়া নিয়ে নানা মত রয়েছে। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে বা বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাদ্যাভ্যাসে পরিবর্তন না করাই ভালো। কতটা আনারস খাওয়া নিরাপদ, তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

কারা সতর্ক থাকবেন?

আনারস সবার শরীরে একইভাবে সহনীয় নাও হতে পারে। কারও ক্ষেত্রে অ্যালার্জি, চুলকানি বা ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। যাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা রয়েছে, তাঁদেরও পরিমাণের বিষয়ে সতর্ক থাকা উচিত।

এছাড়া কারও যদি আনারস খাওয়ার পর পেটের সমস্যা বা অন্য কোনো অস্বস্তি হয়, তাহলে তা এড়িয়ে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

পরিমিত পরিমাণে আনারস স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে শরীরের অবস্থা ও ব্যক্তিগত স্বাস্থ্যসমস্যা বিবেচনা করে এটি খাওয়াই সবচেয়ে নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যান্সারগুলোর একটি স্তন ক্যান্সার।
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
সদ্যোজাত শিশু স্বাভাবিকভাবেই অনেক সময় ঘুমায়, খায় এবং আবার ঘুমিয়ে পড়ে।
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আনারস খেলে যেসব উপকার মিলে
আজ আন্তর্জাতিক আনারস দিবস, সুস্বাদু এই ফলের যত গুণ